Saturday, February 21, 2026
33.3 C
Dhaka

এমন শীত–কুয়াশা কদিন থাকবে

দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে শীত ও ঘন কুয়াশার প্রভাব আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়তে পারে। এর সঙ্গে কুয়াশার প্রকোপও অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের প্রভাবে দেশে শীতের তীব্রতা বাড়ছে। এই উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় ঠান্ডার অনুভূতিও বাড়তে পারে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই কয়েক দিন সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় জমি দখলচেষ্টা ঘিরে হামলার অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার চড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত...

চবিতে দিনব্যাপী আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য...

সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান...

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের অপেক্ষায় সাংবাদিকরা

চাঁদপুর জেলার উপকূলীয় উপজেলা হাইমচরের সাংবাদিকদের প্রধান এবং ঐতিহ্যবাহী...

শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে শঙ্কা

ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে ইসরাইলের দখলদারত্ব সম্প্রসারণ ও ভূমি...

পানিশূন্যতা ও ভারী খাবার কেন ক্লান্তি বাড়ায়

সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজান শুনে ইফতার করা...

চাঁদ ও মঙ্গল অভিযানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ গবেষণা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে চার নভোচারীকে...

ল্যানসেটের গবেষণায় ভয়াবহ চিত্র

ইসরাইল-গাজা সংঘাতের প্রথম ১৫ থেকে ১৬ মাসে নিহত ফিলিস্তিনিদের...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের...

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক...

কবরকে ঘিরে নিষিদ্ধ কাজগুলো

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে তা...

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড়...

নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন...
spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় জমি দখলচেষ্টা ঘিরে হামলার অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার চড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২...

চবিতে দিনব্যাপী আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী পুষ্পার্ঘ্য অর্পণ, শোকর‍্যালি ও আলোচনা...

সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা...

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের অপেক্ষায় সাংবাদিকরা

চাঁদপুর জেলার উপকূলীয় উপজেলা হাইমচরের সাংবাদিকদের প্রধান এবং ঐতিহ্যবাহী সংগঠন 'হাইমচর প্রেসক্লাব'-এর আগামী মেয়াদের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তারিখ ও পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা...
spot_img