Thursday, April 23, 2026
26 C
Dhaka

চাঁদপুরে ভ্রমণপিপাসুদের পছন্দের শীর্ষে মেঘনার চরাঞ্চল

শিমুল অধিকারী সুমন, চাঁদপুর:

চাঁদপুরের মেঘনা নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চল এখন ভ্রমণপিপাসু মানুষের প্রথম পছন্দে পরিণত হয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, দিগন্তজোড়া নদী-আকাশ, সবুজ প্রান্তর আর শান্ত পরিবেশ উপভোগ করতে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থানসহ দেশের নানা প্রান্ত থেকে এখানে ভিড় করছেন শত শত পর্যটক।

২১ ডিসেম্বর (রবিবার) সরেজমিনে দেখা যায়, শীতের এই মৌসুমে মেঘনার বুকে জেগে ওঠা চরাঞ্চলগুলো পর্যটকদের পদচারণায় মুখর। বিশেষ করে হাইমচর উপজেলার চরভৈরবী, নীলকমল ও গাজীপুর সংলগ্ন চর এলাকাগুলোতে সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের বিশেষভাবে মুগ্ধ করছে। নদীর ঢেউ, দূরে পাল তোলা নৌকার চলাচল আর চরজুড়ে বিস্তৃত বালুচর ও সবুজ ঘাসের সমাহার যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। শীতের আমেজ শুরু হতেই এখানে পিকনিক, ফটোগ্রাফি ও পরিবার-পরিজন নিয়ে ভ্রমণের প্রবণতা কয়েক গুণ বেড়েছে।

ঘুরতে আসা পর্যটক মনিষা, মরিয়ম ও আয়েশা জানান, শহরের যান্ত্রিক কোলাহল আর ব্যস্ততা থেকে মুক্তি পেতে তারা এখানে এসেছেন। তাদের মতে নিরিবিলি সময় কাটানোর জন্য মেঘনার চরাঞ্চলের বিকল্প নেই। স্বল্প খরচে নৌভ্রমণ আর খোলা প্রাকৃতিক পরিবেশ মনকে প্রশান্তি দেয়। এখানকার মানুষের আন্তরিকতা আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলেছে।”

পর্যটকদের এই আগমনে স্থানীয়দের মাঝে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় বাসিন্দা কালাম, সোহাগ ও ফারুক জানান, পর্যটনের কারণে এলাকায় ছোটখাটো ব্যবসা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নৌযান চলাচল এবং খাবার দোকানগুলোতে বেচাকেনা বাড়ায় স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে। তবে তারা এই এলাকায় পর্যটন ব্যবস্থাপনা উন্নত করা, নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ সংরক্ষণের প্রতি প্রশাসনের বিশেষ দৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট এলাকাবাসীর মতে, পরিকল্পিত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে চাঁদপুরের এই চরাঞ্চলগুলো দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে উঠতে পারে। এতে যেমন পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, তেমনি স্থানীয় জীবনমান উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img