Tuesday, March 24, 2026
30 C
Dhaka

বয়সের প্রথম ছাপ পড়ে মুখ ও চোখে

বয়স বাড়া মানেই শুধু চুল পাকা বা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া নয়। সময়ের সঙ্গে সঙ্গে শরীরের ভেতর ও বাইরে ধীরে ধীরে নানা পরিবর্তন শুরু হয়। তবে শরীরের সব অঙ্গে একসঙ্গে বয়সের ছাপ পড়ে না। বিশেষজ্ঞদের মতে, কিছু অঙ্গ ও অংশ রয়েছে যেগুলো সবার আগে বয়সের বার্তা দেয়। এসব পরিবর্তন আগেভাগে বুঝতে পারলে শরীর ও স্বাস্থ্যের যত্ন নেওয়াও সহজ হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা জানান, বয়সের প্রথম প্রভাব সবচেয়ে আগে দেখা যায় মুখ ও চোখের চারপাশের ত্বকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ভেতরের কোলাজেন ও ইলাস্টিন কমতে থাকে। ফলে ত্বক আগের মতো টানটান থাকে না। চোখের নিচে বলিরেখা, চোখের পাতা ঝুলে যাওয়া, মুখে ক্লান্ত ও নিষ্প্রভ ভাব—এই লক্ষণগুলো সাধারণত সবার আগে চোখে পড়ে। রোদে বেশি বের হওয়া বা নিয়মিত ত্বকের যত্ন না নিলে এই পরিবর্তন আরও দ্রুত দেখা দেয়।

এরপর বয়সের ছাপ পড়ে ঘাড় ও চোয়ালের নিচের অংশে। অনেকেই মুখের যত্ন নিলেও ঘাড়ের দিকে তেমন নজর দেন না। ফলে ঘাড়ের ত্বক ধীরে ধীরে ঢিলে হয়ে যায়, ভাঁজ পড়ে এবং অনেকের ক্ষেত্রে ‘টার্কি নেক’-এর মতো দৃশ্যমান পরিবর্তন দেখা দেয়। ঘাড়ের ত্বক তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল হওয়ায় এখানে বয়সের ছাপ দ্রুত স্পষ্ট হয়।

তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ হলো হাত। হাত প্রায়ই বয়সের প্রকৃত চিত্র তুলে ধরে। সারাদিন কাজ করা, বারবার হাত ধোয়া, রোদে বের হওয়া এবং ত্বকের শুষ্কতার কারণে হাতের চামড়া পাতলা হয়ে যায়। এর ফলে হাতের শিরা স্পষ্ট হয়ে ওঠে, কালো দাগ ও বলিরেখা দেখা দেয়। অনেক সময় মুখে বয়সের ছাপ কম থাকলেও হাত দেখে প্রকৃত বয়স বোঝা যায়।

এরপর পরিবর্তন শুরু হয় মেরুদণ্ড ও দেহভঙ্গিতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরুদণ্ডের হাড়ের মাঝখানের ডিস্কে পানির পরিমাণ কমে যায়। এর প্রভাবে ধীরে ধীরে উচ্চতা সামান্য কমে যেতে পারে এবং পিঠ সামনের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা দেয়। অনেকেই বলেন, আগের মতো সোজা হয়ে দাঁড়াতে বা বসতে কষ্ট হয়—এর পেছনে মূলত এই শারীরিক পরিবর্তনই দায়ী।

সবশেষে বয়সের প্রভাব পড়ে জয়েন্ট, লিগামেন্ট ও টেন্ডনে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর নমনীয়তা কমে যায়। ফলে হাঁটু ভাঁজ করতে, বসে উঠে দাঁড়াতে বা হাত তুলতে আগের চেয়ে বেশি কষ্ট অনুভূত হয়। সকালে ঘুম থেকে উঠে শরীর ভারী লাগা বা জড়তা অনুভব করাও বয়স বাড়ার সাধারণ লক্ষণ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এসব পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তবে নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, স্ট্রেচিং, সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো এবং ত্বকের নিয়মিত যত্ন নিলে বয়সের এই প্রভাব অনেকটাই ধীরে আনা সম্ভব। সচেতন জীবনযাপন বজায় রাখতে পারলে বয়স বাড়লেও শরীরকে সুস্থ ও সক্রিয় রাখা যায়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের...

তাড়াহুড়ো নয়, ধৈর্যেই মিলবে সফলতা

আধুনিক জীবনে দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবণতায়...

ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে করণীয় কী

ঈদের ছুটিতে বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।...

ঈদে স্মার্ট উপহার, গ্যাজেটেই বাড়ুক আনন্দ

ঈদ আনন্দের উৎসব, আর এই বিশেষ দিনে প্রিয়জনকে উপহার...

সমাজে শান্তি আনতে যে পাঁচ নীতি জরুরি

সমাজে ভয়ভীতি ও অনাস্থা তৈরি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।...

ঈদে ভ্রমণে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর উপায়

ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন লাখো...

হোয়াটসঅ্যাপে আসছে আরও ব্যক্তিগত শেয়ারিং অপশন

মেসেজিং অ্যাপের গণ্ডি ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের...

জান্নাত লাভে ভালো আচরণের ভূমিকা

পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা...

ঝড়ের সতর্কবার্তা: রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা...

বিএনসিসি দিবস উদযাপনে নানা আয়োজন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত...

ঘরেই তৈরি করুন সিলেটের ঐতিহ্যবাহী বিরিয়ানি

ঈদের দিন আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেকেই ঘরে বসেই...
spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই অন্যদের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। ‘গেস্ট চ্যাটস’...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত। নবী-রাসুলদের মাধ্যমে মানবজাতিকে একটি সুশৃঙ্খল জাতিতে রূপ দেওয়ার যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তার চূড়ান্ত...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট অনেকেই লক্ষ্য করেছেন। আকারে ছোট হওয়ায় এতে সাধারণত খুচরা টাকা বা ছোটখাটো জিনিস রাখা হয়।...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী ৮ মে থেকে প্ল্যাটফর্মটির চ্যাটে ডিফল্টভাবে চালু থাকা এন্ড-টু-এন্ড এনক্রিপশন আর...
spot_img