Saturday, July 25, 2026
25.8 C
Dhaka
No menu items!

মেসির সঙ্গে ছবি তুলতে খরচ প্রায় ১০ লাখ রুপি, হায়দরাবাদে ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’ নিয়ে তুমুল উত্তেজনা

ভারতের হায়দরাবাদে Lionel Messi–কে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকাকে কাছ থেকে দেখার অপেক্ষা শেষ হচ্ছে শনিবার। ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে সেদিনই হায়দরাবাদে পৌঁছানোর কথা আর্জেন্টাইন অধিনায়কের।

সেদিন মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন মাত্র ১০০ জন। তবে সেই সৌভাগ্য পেতে চাইলে গুণতে হবে মোটা অঙ্কের টাকা। আয়োজকেরা জানিয়েছেন, মেসির সঙ্গে ছবি তুলতে চাইলে জনপ্রতি ৯.৯৫ লাখ রুপি খরচ করতে হবে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। ছবি তোলার ভেন্যু নির্ধারণ করা হয়েছে হায়দরাবাদের বিখ্যাত ফালাকনুমা প্যালেস হোটেলে। বিশেষ অ্যাপের মাধ্যমে অনলাইনে বুকিং নেওয়া হচ্ছে।

মেসি শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় হায়দরাবাদে পা রাখবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন উপল রাজীব গান্ধী স্টেডিয়ামে। সেখানে সন্ধ্যা ৭টায় শুরু হবে তিন ঘণ্টাব্যাপী জমকালো অনুষ্ঠান। তাঁর সঙ্গে ভারত সফরে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য রদ্রিগো দি পল এবং দীর্ঘদিনের বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ।

অনুষ্ঠানের শুরুতে থাকবে ২০ মিনিটের একটি ফুটবল ম্যাচ। মেসির দল ‘অপর্ণা মেসি অল স্টারস’ খেলবে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে। দুই দল মিলিয়ে ১৫ জন শিশু অংশ নেবে ম্যাচে। শেষ পাঁচ মিনিট মাঠে নামার কথা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিশুদের ফুটবল কৌশল শেখাবেন মেসি, সুয়ারেজ ও দি পল। তাঁরা অংশ নেবেন পাঁচ মিনিটের একটি পেনাল্টি শুটআউটে। রাত কাটাবেন হায়দরাবাদে। পরদিন রোববার সকালে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন।

মেসির ভারত সফর শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর সকালে। প্রথমেই তিনি নামবেন কলকাতায়, যেখানে তাঁর একটি ভাস্কর্য উন্মোচন করা হবে। যুব ভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার পর বিকেলে হায়দরাবাদে যাত্রা করবেন মেসি। হায়দরাবাদ ও মুম্বাইয়ের পর সফরের শেষ গন্তব্য হবে দিল্লি। ১৫ ডিসেম্বর সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে।

সিএ/জেএইচ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img