Saturday, March 14, 2026
27.4 C
Dhaka

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা, এজাহারে যা উল্লেখ

রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় নবনিযুক্ত গৃহকর্মী আয়েশাকে প্রধান আসামি করে মামলা করেছেন নিহত লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম। সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানায় তিনি এ মামলা করেন।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, মামলার পর থেকেই আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এজাহারে যা লেখা আছে

এজাহারে আজিজুল ইসলাম উল্লেখ করেন, তিনি পেশায় শিক্ষক এবং শাহজাহান রোডের একটি ফ্ল্যাটে স্ত্রী–সন্তানসহ বসবাস করেন। চার দিন আগে আয়েশা নামে ওই নারী খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে তাদের বাসায় কাজ শুরু করেন।

সোমবার সকাল ৭টার দিকে তিনি কর্মস্থল উত্তরায় চলে যান। সেখানে পৌঁছানোর পর স্ত্রীকে ফোনে একাধিকবার কল দিলেও যোগাযোগ করতে ব্যর্থ হন। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন—

স্ত্রী লায়লা আফরোজের গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কাটা জখমসহ রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে।

মেয়ে নাফিসা লাওয়াল গলার ডান পাশে কাটা অবস্থায় মেইন গেটের কাছে পড়ে আছে।

স্থানীয় পরিচ্ছন্নকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিসিটিভি ফুটেজে যা দেখা যায়

এজাহারে বলা হয়েছে, বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়—

গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করে।

সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি বের হয়ে যান।

বের হওয়ার সময় তিনি মেয়ের মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যান।

আজিজুল ইসলাম দাবি করেন, ওই সময়ের মধ্যেই আয়েশা অজ্ঞাত কারণে তাঁর স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কুরআন বাস্তব জীবনে কতটা প্রয়োগ হচ্ছে?

রমজান মাস কুরআন নাজিলের মাস হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা...

শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দিলে কী হবে

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার মাধ্যমে সম্পদের...

ঘুমের ঘাটতি বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এমরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গড়ে...

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ...

ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজ এলাকার একটি...

মোল্টবুকের মাধ্যমে এআই চ্যাটবটের নতুন যোগাযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য বিশেষভাবে তৈরি সামাজিক...

সুরা কদর পাঠ ও অর্থের তাৎপর্য

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের...

আইসক্রিম খাওয়া ও ডায়াবেটিস ঝুঁকি নিয়ে গবেষণায় নতুন প্রশ্ন

গরমের দিনে স্বস্তি পেতে অনেকেই আইসক্রিম খেতে পছন্দ করেন।...

কৃত্রিম মৌল লরেনসিয়াম: বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল

পর্যায় সারণির ১০৩ নম্বর মৌল লরেনসিয়াম বিজ্ঞানের ইতিহাসে বিশেষ...

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...

ইনস্টাগ্রাম ব্যবহারে পাঁচ ভুলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে ইনস্টাগ্রাম তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি...

সাইবার হামলার ঝুঁকি কমাতে নতুন নিরাপত্তা প্যাচ

বিশ্বজুড়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোমের ওয়েব সংস্করণে গুরুতর দুটি...

শবে কদরের রাতে যে দোয়া বেশি পড়বেন

ইসলামে শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি রাত।...

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটপণ্যের ব্যবহারে জোর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট...
spot_img

আরও পড়ুন

কুরআন বাস্তব জীবনে কতটা প্রয়োগ হচ্ছে?

রমজান মাস কুরআন নাজিলের মাস হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, রমজান মাসে কুরআন মানুষের জন্য হেদায়েতস্বরূপ নাজিল হয়েছে (সূরা আল-বাকারা: ১৮৫)। প্রথম...

শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দিলে কী হবে

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার মাধ্যমে সম্পদের পবিত্রতা ও সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও প্রবৃদ্ধি।...

ঘুমের ঘাটতি বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এমরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গড়ে ৭ ঘণ্টা ১৮ মিনিট ঘুম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের...

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্বল্প সময়ের জন্য হওয়া...
spot_img