Friday, June 26, 2026
29.3 C
Dhaka

শেষমেশ ভেঙেই গেল স্মৃতি মান্ধানা-পলাশের বিয়ে

ভারতের নারী ক্রিকেটের তারকা স্মৃতি মান্ধানা ও সংগীতজ্ঞ পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিয়ে শেষ পর্যন্ত ভেঙে গেল। আগামী ২৩ নভেম্বর বিয়ের আয়োজন হওয়ার কথা থাকলেও, একের পর এক অঘটনে সেই আনন্দঘন মুহূর্ত আর বাস্তবায়িত হলো না। বিয়েকে ঘিরে ভারতীয় ক্রিকেটাঙ্গনে যে উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল, সেটিও স্তিমিত হয়ে যায়।

বিয়ের দিন সকালে হৃদরোগে আক্রান্ত হন মান্ধানার বাবা। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে একই দিনে অসুস্থ হয়ে পড়েন পলাশও। তার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সম্পর্ক ভাঙনের নানা জল্পনা। বিশেষ করে মান্ধানার বন্ধু ও বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের কথিত সম্পর্ক নিয়ে গুঞ্জন তীব্র হয়। শুরু থেকেই পলাশ ও তার পরিবার এসব গুজব অস্বীকার করলেও মান্ধানা নীরব থাকেন।

অবশেষে মান্ধানা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিষ্কার করে জানান, ব্যক্তিগত কারণেই বিয়ে বাতিল হয়েছে। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে। আমি অন্তর্মুখী মানুষ, কিন্তু স্পষ্ট করতে চাই, বিয়ে বাতিল হয়েছে। আমি চাই উভয় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা হোক এবং আমাদের নিজেদের মতো পরিস্থিতি সামলানোর সুযোগ দেওয়া হোক। আমার জীবনের মূল লক্ষ্য সবসময় দেশের জার্সি গায়ে খেলতে থাকা এবং সাফল্য অর্জন করা।”

পলাশও পরে নিজের অবস্থান জানিয়ে পোস্ট করে লিখেছেন, “আমি ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। ভিত্তিহীন গুজবের কারণে মানুষের প্রতিক্রিয়া আমার জন্য কঠিন সময়ের সৃষ্টি করেছে। যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের দল আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে পাশে থাকা সকলকে ধন্যবাদ।”

ঘটনার আগে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় কিছু স্ক্রিনশট, যেখানে ম্যারি ডি’কোস্তা নামে এক নারী ও পলাশের কথোপকথন দেখা যায়। ওই নারীই ইনস্টাগ্রামে স্ক্রিনশটগুলো শেয়ার করেন, যেখানে পলাশ তার রূপের প্রশংসা করেছেন, দেখা করার প্রস্তাব দিয়েছেন এবং একসঙ্গে সাঁতার কাটার কথাও উল্লেখ করেছেন। এরপরই মান্ধানা নিজের অ্যাকাউন্ট থেকে বিয়ে-সংক্রান্ত সব পোস্ট মুছে ফেলেন, যা জল্পনা আরও বাড়িয়ে তোলে।

যদিও বিয়ে ভাঙার নির্দিষ্ট কারণ কেউই প্রকাশ করেননি, তবে দুজনই ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করেছেন। খেলাধুলার মাঠে নিয়ম-শৃঙ্খলা যেমন অপরিহার্য, ব্যক্তিজীবনেও সেই ভারসাম্য রক্ষা এখন তাদের প্রধান অগ্রাধিকার বলে জানান উভয়েই।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে।...

পাইলস ও ফিস্টুলা এড়াতে বদলাতে হবে দৈনন্দিন অভ্যাস

পায়ুপথের বিভিন্ন রোগ বর্তমানে অনেক মানুষের জন্য অস্বস্তি ও...

কর্মীদের তথ্য ফাঁসের ঘটনায় এআই প্রশিক্ষণ প্রকল্প স্থগিত করল মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে কর্মীদের কম্পিউটার ব্যবহারের তথ্য সংগ্রহ...

গর্ভাবস্থায় দাঁতের চিকিৎসা কখন সবচেয়ে নিরাপদ

গর্ভাবস্থায় নারীর শরীরে নানা ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

ভয়েস সার্চে লাইভ চ্যাট ও অনুবাদ সুবিধা আনল গুগল

নিজেদের ভয়েস সার্চ সেবাকে আরও কার্যকর ও বহুমুখী করতে...

যৌন দুর্বলতায় ভেষজ চিকিৎসা কেন হতে পারে বিপজ্জনক

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা কিংবা যৌন আগ্রহ...

বাংলাদেশে জ্যাকের ট্রাক ও পিকআপ বাজারজাত করবে র‍্যানকন গ্লোবাল ট্রাকস

বাংলাদেশে চীনের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা জ্যাক মোটরসের তৈরি গাড়ির...

অস্ত্রোপচার ছাড়াই গোড়ালি ব্যথা কমানোর আধুনিক পদ্ধতি

গোড়ালি ব্যথা দৈনন্দিন জীবনের একটি পরিচিত কিন্তু কষ্টদায়ক শারীরিক...

হোয়াটসঅ্যাপের পরিচিত বার্তাই হতে পারে সাইবার হামলার ফাঁদ

হোয়াটসঅ্যাপে পরিচিত কারও পাঠানো একটি ফাইল খুললেই ব্যবহারকারীর কম্পিউটার...

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের ইঙ্গিত? নতুন গবেষণায় উদ্বেগজনক তথ্য

প্রাপ্তবয়স্ক বয়সে জীবনের প্রথম খিঁচুনি অনেক সময় সাময়িক স্নায়বিক...

বর্ষায় গাড়ির কাচ ঝাপসা হলে কী করবেন? জেনে নিন সহজ সমাধান

বর্ষাকালে বৃষ্টির সঙ্গে সঙ্গে গাড়িচালকদের অন্যতম সাধারণ সমস্যায় পরিণত...
spot_img

আরও পড়ুন

কঠিন কাজ শুরু করতে পারছেন না? মস্তিষ্ককে প্রস্তুত করার কার্যকর উপায়

কাজটি গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং সময়মতো শেষ করাও জরুরি—সবই জানা আছে। তবু অনেক সময় দেখা যায়, কাজের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়ার পরও শুরু করা...

মৃত্যুঝুঁকির গ্রহাণু ঠেকাতে বিজ্ঞানীদের পরিকল্পনা কতটা কার্যকর

প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে একটি বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ডাইনোসরদের আধিপত্য। সেই ঘটনার পর থেকেই বিজ্ঞানীদের অন্যতম বড়...

পরিবারে দূরত্ব কেন বাড়ছে, যা বলছে গবেষণা

একসময় ধারণা ছিল, মা-বাবা ও সন্তানের সম্পর্ক আজীবন অটুট থাকে। তবে সাম্প্রতিক সময়ে অনেক পরিবারে ‘নো কন্ট্যাক্ট’ বা সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার...

জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে শিলাবৃষ্টির ধরন, বাড়তে পারে ক্ষয়ক্ষতি

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টিপাতের ধরন পরিবর্তন এবং চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধির পাশাপাশি শিলাবৃষ্টির বৈশিষ্ট্যেও বড় ধরনের...
spot_img