Wednesday, September 16, 2026
30 C
Dhaka

ডলারের বিপরীতে রুপির দর ৯০ ছাড়িয়ে নতুন রেকর্ড নিম্নমুখী

ডলারের বিপরীতে ভারতের মুদ্রা রুপি ইতিহাসে প্রথমবারের মতো ৯০ রুপির নিচে নেমে সর্বকালের রেকর্ড তলানিতে পৌঁছেছে। আজ বুধবার দিনের শুরুতেই ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৯০ দশমিক ১৩, যা এখন পর্যন্ত সর্বনিম্ন মূল্য। এর আগে গতকাল মঙ্গলবার ডলারের দাম উঠেছিল ৮৯ দশমিক ৯৪ রুপিতে, যা ছিল রুপির আগের সর্বনিম্ন রেকর্ড।

নভেম্বরজুড়ে ডলারের বিনিময় হার ৮৮ দশমিক ৫৭ থেকে ৮৮ দশমিক ৭৮ রুপির মধ্যে ওঠানামা করলেও ২১ নভেম্বর তা প্রথমবারের মতো ৮৯ রুপির সীমা অতিক্রম করে। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, রুপি শিগগিরই ৯০-এর নিচে নামবে। অবশেষে আজ ৩ ডিসেম্বর সেই মনস্তাত্ত্বিক সীমাও ভেঙে দিল রুপি। খবর—এনডিটিভি ও ইকোনমিক টাইমস।

ভারতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের নভেম্বর পর্যন্ত রুপির অবমূল্যায়ন হয়েছে ৪ দশমিক ৮ শতাংশ, যা এশিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল মুদ্রার তালিকায় রুপিকে শীর্ষে ঠেলে দিয়েছে। শুধু ডলারের বিপরীতেই নয়—ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন এবং চীনা ইউয়ানের বিপরীতেও রুপি দুর্বল অবস্থানে রয়েছে।

বাজার বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীরা বর্তমানে অনিশ্চয়তায় ভুগছেন। বিশেষ করে রুপি স্থিতিশীল হবে কি না এবং ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি নিয়ে কী ধরনের সিদ্ধান্ত আসে—সব দৃষ্টি এখন সেদিকেই। তাঁদের মতে, চুক্তি কার্যকর হলে রুপির দরপতন থামতে পারে, এমনকি রুপি আবার শক্তিশালী হওয়াও সম্ভব। চুক্তির আওতায় ভারতের পণ্যে আরোপিত শুল্কের ধরন রুপির ভবিষ্যত দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রুপির দরপতনের প্রভাব পড়েছে ভারতের শেয়ারবাজারেও। আজ বাজার খোলার পর থেকেই দুই প্রধান সূচক নিম্নমুখী। নিফটি ৫০ সূচক কমেছে ১১৯ পয়েন্ট বা ০.৪৬% এবং নেমে গেছে ২৬ হাজারের নিচে। সেন্সেক্স কমেছে ৩১৭ পয়েন্ট বা ০.৩৭%। পাশাপাশি নিফটি ব্যাংকসহ বেশিরভাগ খাতের সূচকই নিম্নমুখী। তবে ব্যতিক্রম দেখা গেছে আইটি খাতে—নিফটি আইটি সূচক বেড়েছে ০.২০%

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img