Friday, February 27, 2026
31.7 C
Dhaka

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫৫

হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলায় অবস্থিত ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে আগুন লাগে, যা মুহূর্তের মধ্যে কমপ্লেক্সের বিভিন্ন ভবনে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ৫১ জন, বাকি চারজন হাসপাতালে মারা যান। এছাড়া আরও ১২৩ জন আহত হয়েছেন, যার মধ্যে আটজন ফায়ার সার্ভিসের কর্মী।

প্রাথমিক প্রতিবেদনে ২৭৯ জন নিখোঁজের তথ্য দেওয়া হয়েছিল, তবে সর্বশেষ প্রতিবেদনে নিখোঁজের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। বার্তা সংস্থা এএফপি জানায়, কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। কমপ্লেক্সটিতে আটটি ব্লক রয়েছে এবং প্রায় দুই হাজার ফ্ল্যাট আছে।

আগুন এত ভয়াবহভাবে ছড়িয়ে পড়ায় কমপ্লেক্সে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলতে থাকে। পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সে থাকা পলিস্টাইরিন, নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভার সেফটি স্ট্যান্ডার্ড পূরণ করতে পারেনি, যা আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

এই ঘটনায় ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা একটি নির্মাণ সংস্থার কর্মকর্তা, এর মধ্যে দুজন কোম্পানির পরিচালক এবং একজন পরামর্শক। আগুন ‘অস্বাভাবিকভাবে’ দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক মানুষ বাইরে বের হতে পারেননি।

সূত্র: সিএনএন

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও...

ঘরোয়া উপায়ে দাঁত ঝকঝকে রাখার কৌশল

দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা কমে গিয়ে হলুদাভ ভাব দেখা দিলে...

চট্টগ্রামে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলী থানার বিটাক স্টেডিয়ামের কাছে...

দলীয় কোন্দলে উত্তপ্ত কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

‘মব কালচার শেষ’—বক্তব্যের সঙ্গে বাস্তবতা মিলছে না

রাজীব আহমেদ, ঢাকা: অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পতনের হাত থেকে...

সুনামগঞ্জে টিসিবি ট্রাক দেরিতে পৌঁছায়, প্রচার না থাকায় অনেকেই মিস করলেন পণ্য

সুনামগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের পাগলাবাজারে ট্রেডিং করপোরেশন অব...

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থন জানালো সৌদি ও কয়েকটি মুসলিম দেশ

ঢাকা থেকে কূটনৈতিক প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের...

ঝালকাঠিতে বাবার জানাজায় অংশ নিলেন ডান্ডাবেড়ি পরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাকিবুল...

দুপুরে ভূমিকম্পে আতঙ্ক ছড়াল বিভিন্ন জেলায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে।...

কলমাকান্দায় তিনটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলার অভিযোগে...

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে আগুন দিয়ে অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দুই...
spot_img

আরও পড়ুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে। এ অঞ্চলের সুপারির বাজার প্রায় হাজার কোটি টাকার। বিশেষত উজ্জ্বল কমলা রঙের, বড় আকারের এবং...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরী নিহত হওয়ার ঘটনায় মাধবদী থানায় মামলা করা হয়েছে। রাতেই পুলিশ পাঁচ আসামিকে...

পার্বত্য চট্টগ্রামের তিন আসনে গণভোটে ‘না’ ভোটের বৃদ্ধি

বুদ্ধজ্যোতি চাকমা, বান্দরবান: পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংসদীয় আসনে গণভোটে ‘হ্যাঁ’–এর চেয়ে ‘না’ ভোট বেশি পড়েছে। তিন আসনে মোট ৪ লাখ...
spot_img