Friday, June 5, 2026
29.9 C
Dhaka

শততম টেস্টে মুশফিকের একাধিক রেকর্ড

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শততম টেস্টে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়ে এশিয়ার দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের তালিকাতেও জায়গা পাকা করেছেন তিনি। এশিয়ার ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পরেই আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে এলিট তালিকায় নাম লেখান মুশফিক। এরপর দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়ে যোগ করেন আরও একটি বড় অর্জন। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও অন্তত ফিফটি করার কীর্তি গড়লেন তিনি। এতদিন এ রেকর্ড ছিল কেবল অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের দখলে।

২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্টে পন্টিং করেছিলেন প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান। দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার হিসেবে রেকর্ডটি এখনও তারই দখলে। ইনিংস ঘোষণা হওয়ায় দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। ফলে পন্টিংয়ের পাশে বসার সুযোগটা অল্পের জন্য হাতছাড়া হয়।

দুই ইনিংস মিলে মুশফিকের সংগ্রহ ১৫৯ রান। শততম টেস্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় পাঁচে তিনি। শীর্ষে পন্টিং (২৬৩), এরপর জো রুট (২৫৮), ইনজামাম উল হক (২১৫) ও ডেভিড ওয়ার্নার (২০০)।

শুধু তাই নয়, শততম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায়ও যুক্ত হলো মুশফিকের নাম। বিশ্বের মাত্র আটজন উইকেটকিপার ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন। আর মোট ৮৪ জন ক্রিকেটার ছুঁয়েছেন ১০০ টেস্টের মাইলফলক। তাদের মধ্যে ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img