Sunday, June 7, 2026
28.7 C
Dhaka

এক হাজার টনের সোনার খনির সন্ধান

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তবর্তী কুনলুন পর্বতমালায় বিশাল এক স্বর্ণের খনি খুঁজে পাওয়া গেছে। দেশের সরকারি ভূতাত্ত্বিকদের পরিচালিত জরিপে দেখা গেছে, এই খনিতে স্বর্ণের মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে। এটি চীনের ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণভাণ্ডারের মধ্যে একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও ও তার সহকর্মীরা ৪ নভেম্বর প্রকাশিত একটি জার্নালে জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে একটি হাজার টন স্কেলের স্বর্ণবেল্টের রূপরেখা স্পষ্ট হয়েছে। তাদের দাবি, এই অঞ্চলে স্বর্ণের সম্ভাব্য মজুত চীনের পূর্ব ও মধ্যাঞ্চলের যে খনিগুলোতে পাওয়া গেছে, তার চেয়ে অনেক বড়।

প্রকাশিত রিপোর্টে আরও বলা হয়েছে, পশ্চিম কুনলুনের এই খনি শুধু এক হাজার টন স্বর্ণই ধারণ করছে না, বরং এর ভূতাত্ত্বিক কাঠামোও অত্যন্ত সমৃদ্ধ। এতে সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর সম্ভাব্য মজুতও রয়েছে। গবেষকরা উল্লেখ করেছেন, এই খনি চীনের খনি শিল্পে বিপ্লবী প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক স্বর্ণ বাজারে চীনের অবস্থানকে শক্তিশালী করবে।

এ বছরের মধ্যে চীনে হাজার টনের বেশি স্বর্ণের মজুত সমৃদ্ধ আরও দুইটি খনি শনাক্ত করা হয়েছে। এর আগে উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশ এবং মধ্য চীনের হুনান প্রদেশে বিশাল সোনার খনির সন্ধান পাওয়া গেছে।

আন্তর্জাতিক খনি শিল্পের পরিসংখ্যান অনুযায়ী, চীনে বর্তমানে উত্তোলন-অপেক্ষমাণ স্বর্ণের পরিমাণ প্রায় তিন হাজার টন। নতুন কুনলুন খনির আবিষ্কার দেশটির অর্থনীতিতে এবং স্বর্ণ উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও...

খাদ্যভিত্তিক আলোকচিত্রে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস...

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের...

হাইমচরে মেঘনা নদীতে ড্রেজার জব্দ, ৩ জনকে জেল

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়...

প্রতিবেশীর খোঁজখবর রাখার ওপর ইসলামের বিশেষ গুরুত্ব কেন

আধুনিক নগরজীবনে মানুষ দিন দিন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। একই...

রোগী জিম্মি করে ভাড়া বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের...

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও প্রাণহীন ভূমি আবারও সজীব হয়ে ওঠে, প্রকৃতি ফিরে পায় নতুন প্রাণ। ইসলামে বৃষ্টিকে রহমতের নিদর্শন...

খাদ্যভিত্তিক আলোকচিত্রে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে...

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘সিরিজ’ নামের এ ফিচারের মাধ্যমে নির্মাতারা একই বিষয়, গল্প বা ধারাবাহিক...
spot_img