Wednesday, July 22, 2026
25.9 C
Dhaka
No menu items!

ডিএসইতে সপ্তাহের ব্যবধানে বড় দরপতন

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় দরপতন দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৩৬৩টির এবং অপরিবর্তিত ছিল ৩টির। লেনদেন হয়নি ৩০টির। দরবৃদ্ধির চেয়ে কমে যাওয়া সিকিউরিটিজের সংখ্যা ২১ গুণ বেশি হওয়ায় এক সপ্তাহে এক্সচেঞ্জের সবগুলো মূল্যসূচক প্রায় ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৬৫ পয়েন্ট বা ৫.৩৪ শতাংশ কমে ৪ হাজার ৭০৩ পয়েন্টে নেমেছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ ৮৯ পয়েন্ট বা ৪.৬০ শতাংশ কমে ১ হাজার ৮৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএসও ৬২ পয়েন্ট বা ৫.৯৯ শতাংশ কমে ৯৭৭ পয়েন্টে নেমেছে।

ব্রোকারেজ হাউস ইবিএল সিকিউরিটিজ জানায়, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লাফার্জহোলসিম বাংলাদেশ, রেনাটা পিএলসি ও ব্র্যাক ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি পতনে অবদান রেখেছে। ডিএসইর দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ২৬.৮৫ শতাংশ, যা ৩৫৪ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা। বাজার মূলধন সপ্তাহের ব্যবধানে ১৬ হাজার ৯৪১ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৫ কোটি টাকায়।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, পতনের পেছনে নেতিবাচক ভূমিকা রেখেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে পাঁচ ব্যাংকের শেয়ারের দাম শূন্য ঘোষণা, বিএসইসির নতুন মার্জিন ঋণ সংক্রান্ত বিধান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ উল্লেখযোগ্য। বিশেষ করে লকডাউন ও মার্জিন ঋণ আতঙ্কে শেষ দিনে ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি কমে গিয়েছে এবং কম দামে শেয়ার বিক্রির প্রবণতা দেখা গেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে প্রকৌশল খাতের শেয়ার লেনদেনের মধ্যে ১৪.১৪ শতাংশ দখল করেছে। এর পরের অবস্থানে ওষুধ ও রসায়ন খাত (১৩.৩৪%), বস্ত্র খাত (৯.৯৯%), ব্যাংক খাত (৮.৭৩%) এবং জ্বালানি ও বিদ্যুৎ খাত (৮.৩৩%) রয়েছে। সব খাতেই নেতিবাচক রিটার্ন হয়েছে। সবচেয়ে বেশি ১৮.৪ শতাংশ নেতিবাচক রিটার্ন জীবন বীমা খাতে, এর পর কাগজ ও মুদ্রণ খাত ১৭%, পাট খাত ১৫.৩%, মিউচুয়াল ফান্ড খাত ১২.৮৭% এবং তথ্যপ্রযুক্তি খাত ১১.৪২% নেতিবাচক রিটার্ন দেখিয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই সপ্তাহের ব্যবধানে ৩.৯৯% কমে ১৩ হাজার ৪০১ পয়েন্টে, আর সিএসসিএক্স সূচক ৩.৪৪% কমে ৮ হাজার ৩১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত ছিল ৭টির।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img