Monday, September 14, 2026
32 C
Dhaka

হতাশার রাতে সবাইকে একসঙ্গে থাকার বার্তা দিলেন হামজা

এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারার পর ঘরের মাঠে নেপালের বিপক্ষেও হতাশায় ডুবে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে ২-২ গোলের ড্রয়ে ম্যাচ শেষ করল লাল-সবুজরা। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি দল। তবু উজ্জ্বল ছিলেন হামজা চৌধুরী।

প্রথমার্ধে রক্ষণভাগের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে গোলের খোঁজে মরিয়া দলকে সমতায় ফেরান হামজা। অধিনায়ক জামাল ভূঁইয়ার লব বল বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে দর্শকদের উল্লাসে মাতান এই মিডফিল্ডার।

এর কয়েক মিনিট পর বক্সে রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। শান্ত মাথায় স্পট কিক নেওয়া হামজা দলকে লিড এনে দেন। যদিও শেষ মুহূর্তে কর্নার থেকে নেপালের অনন্ত তামাংয়ের গোলেই ম্যাচ পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য হয় বাংলাদেশ।

চোট পেয়ে হামজা ও জায়ান মাঠ ছাড়লে নেপাল সেই সুযোগ কাজে লাগায় পুরোপুরি। ম্যাচ শেষে হতাশা লুকাননি সমর্থকেরাও। তবে ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচ সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়েছেন হামজা। ফেসবুক পোস্টে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘শেষমুহূর্তের আরেকটি হতাশার রাত, ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ, চলুন একসঙ্গে থাকি।’

২০২০ সালের নভেম্বরে সর্বশেষ নেপালের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। এরপর পাঁচ বছরে দুটি করে হার ও ড্র। আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে আতিথ্য দেবে হামজা-জামালরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img