Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

ড. ইউনূসের ঘোষণাকে ‘গ্রহণযোগ্য সমাধান’ বলছে এবি পার্টি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। যদিও ভাষণে ঘোষিত কিছু সিদ্ধান্ত ও নির্দেশনা নিয়ে দলটির ভিন্নমত রয়েছে, তবুও তারা সামগ্রিকভাবে এটিকে “জাতির বৃহত্তর স্বার্থে একটি গ্রহণযোগ্য উদ্যোগ” হিসেবে দেখছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণের পরপরই এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা বলেন, “আমাদের কারও মতভেদ থাকতেই পারে, কিন্তু সরকার ও প্রধান উপদেষ্টা যেহেতু সব দিক বিবেচনা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটে আসন নির্ধারণ, এবং ব্যালটে একমত ও ভিন্নমত উভয় পক্ষের অবস্থান অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন—তাই এটি একটি দায়িত্বশীল ও যুক্তিসঙ্গত পদক্ষেপ।”

নেতৃবৃন্দ মনে করেন, দেশের রাজনৈতিক অচলাবস্থা ও দীর্ঘদিনের অস্থিরতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত একটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য সমাধান। তারা বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছিলাম, রাজনৈতিক দলগুলো যথেষ্ট আলোচনা ও মতবিনিময় শেষ করেছে। তাই এখন সরকারের একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক দলগুলোর সেটি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।”

বিবৃতিতে এবি পার্টির নেতারা আশা প্রকাশ করেন, বিএনপি, জামায়াতসহ সব রাজনৈতিক দল মতবিরোধ পরিহার করে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ নেবে। তাদের মতে, দেশের গণতান্ত্রিক ধারাকে স্থিতিশীল করতে এবং একটি সুসংহত ভবিষ্যৎ গঠনে সবার ঐক্য ও সহযোগিতা এখন সময়ের দাবি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...
spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...
spot_img