Tuesday, March 10, 2026
27.6 C
Dhaka

যখনই বাংলাদেশ ছাড়ি, আমার সন্তানেরা বলে ওরা বাংলাদেশে ফিরতে চায়: হামজা চৌধুরী

ভারত ও নেপাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় পা রাখেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফুটবল ও নিজের অনুভূতি নিয়ে কথা বলেন হামজা।

অর্থ নয়, দেশের প্রতি ভালোবাসাই তার কাছে বড় বিষয় উল্লেখ করে হামজা বলেন, “আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না। দেশের প্রতি ভালোবাসা ও কীভাবে দেশের ফুটবলের উন্নয়ন করা যায়, সেটাই আমার লক্ষ্য। নিজের সামর্থ্যমতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ। বাংলাদেশের সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসাটা সবসময় উপভোগ করি, বিশেষ করে তরুণদের ফুটবলে অনুপ্রাণিত করতে।”

বাংলাদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত হামজা বলেন, “আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য। প্রতিটি সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি।”

হামজা আরও বলেন, “আমি যে ভালোবাসা পাই, সেটা আমি গভীরভাবে অনুভব করি। যখনই বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তাই ইনশাআল্লাহ, তারা মার্চে আবার ফিরে আসবে।”

বাংলাদেশের ফুটবলে উজ্জ্বল ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “শুধু প্রবাসীদের নয়, দেশের মধ্য থেকেও অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। ইনশাআল্লাহ একদিন তারা ইউরোপেও খেলবে। আমরা সবাই মিলে চেষ্টা করবো দেশের ফুটবলকে আরও উন্নত করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে আরও বড় করে তুলতে।”

আগামী ১৩ নভেম্বর নেপাল ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই দুই ম্যাচ নিয়েও আশাবাদী হামজা বলেন, “ইনশাআল্লাহ, সামনে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এখন পুরো মনোযোগ সেই ম্যাচগুলোতেই। শতভাগ মনোযোগ দিয়ে খেলবো, নিজের সেরাটা দেবো—যাতে আমরা জয় পাই, বিশেষ করে ভারতের বিপক্ষে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা...

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...
spot_img

আরও পড়ুন

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি জেটোর টি২ বাজারে আনছে। এটি প্লাগ-ইন হাইব্রিড সংস্করণে লঞ্চ করা হবে। গাড়িটি আই-ডিএম প্রযুক্তি বা...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই জেলা শহরের কেন্দ্রস্থলে প্রায় আড়াইশ বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে মাইসাহেবা জামে মসজিদ। সময়ের নানা...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল সেরে তারপর নাশতা, অফিস কিংবা দিনের অন্যান্য কাজ শুরু করা দক্ষিণ এশিয়ার বহু মানুষের দীর্ঘদিনের...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর অনেকেই পুরোনো ফোনটি আলমারির ড্রয়ারে কিংবা ঘরের কোনো কোণে ফেলে রাখেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন...
spot_img