Wednesday, June 17, 2026
28.8 C
Dhaka

ইন্টারনেট স্ক্যাম দমন অভিযানে মিয়ানমার সেনাবাহিনী

থাইল্যান্ড সীমান্তের কাছে ইন্টারনেট স্ক্যাম কেন্দ্রগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। রবিবার (৯ নভেম্বর) জান্তা বাহিনীর পরিচালিত অভিযানে প্রায় ১৫০টি ভবন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে একটি জিম, স্পা ও ক্যারিওকি পার্লারও ছিল।

সেনাবাহিনী জানায়, সীমান্তবর্তী নিয়ন্ত্রণহীন অঞ্চলে গড়ে ওঠা এই স্ক্যাম কম্পাউন্ডগুলো দীর্ঘদিন ধরে মানব পাচার ও অনলাইন প্রতারণার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এসব ভবনে নিরীহ মানুষদের প্রেমের প্রলোভন বা বিনিয়োগের ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো। অনেক জায়গায় অপরাধী চক্রের নেতারা বিলাসবহুল জীবনযাপন করতেন।

গত মাসেও সেনারা কুখ্যাত ‘কেকে পার্ক’ এলাকায় অভিযান চালিয়ে ২,০০০-এর বেশি প্রতারককে আটক করে এবং অন্তত ১,৫০০ জনকে থাইল্যান্ডে পালাতে বাধ্য করে। সর্বশেষ অভিযানে ডরমিটরি, চারতলা হাসপাতাল এবং দুইতলা ক্যারিওকি কমপ্লেক্সসহ ১০১টি ভবন ধ্বংস করা হয়েছে, আরও ৪৭টি ধ্বংসের অপেক্ষায় রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক চাপ মোকাবিলায় সেনারা এই অভিযানের মাধ্যমে নিজেদের সক্রিয়তা প্রদর্শন করছে। তবে তাদের নিয়ন্ত্রিত মিলিশিয়াদের আর্থিক জোগান যেন ব্যাহত না হয়, সেদিকেও সতর্ক তারা। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীন ইতিমধ্যেই চীনা নাগরিকদের ক্ষতির কারণে জান্তার প্রতি ক্ষোভ প্রকাশ করেছে।

অন্যদিকে থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করেছে, যাতে এসব কর্মকাণ্ড বন্ধ করা যায়। একইসঙ্গে স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ সম্প্রতি সন্দেহভাজন স্ক্যাম জোনের আশপাশে ২,৫০০টির বেশি টার্মিনালের সংযোগ বিচ্ছিন্ন করেছে, কারণ অভিযান চললেও প্রতারণা পুরোপুরি বন্ধ করা যায়নি।


সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের...

হিমশৈলের সংখ্যা বৃদ্ধি বদলে দিচ্ছে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের হিমবাহ থেকে ভেঙে পড়া বিশালাকার...

বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী

আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঋণ গ্রহণকে অনেক...

এআইয়ের পর আসছে এজিআই, ডিজাইনাররা কি ডাইনোসর হয়ে যাবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের (গ্রাফিক...

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...
spot_img

আরও পড়ুন

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স কোশেন্টকে গুরুত্ব দেওয়া হলেও আধুনিক মনোবিজ্ঞান বলছে, জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল দেহ, শক্তিশালী চোয়াল এবং ভয়ংকর শিকারি স্বভাবের জন্য পরিচিত এই প্রাণীর একটি...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে খেলা উপভোগ করছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিভিন্ন শহরে ভিন্ন ভিন্ন সময় অঞ্চলে ম্যাচ হওয়ায়...

হিজরতের পথচলা শুরু হয়েছিল যেভাবে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পটভূমি

ইসলামের ইতিহাসে হিজরত একটি যুগান্তকারী ঘটনা। তবে মদিনায় হিজরতের সিদ্ধান্ত একদিনে আসেনি। দীর্ঘ সময়ের দাওয়াতি সংগ্রাম, নির্যাতন এবং প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে ধীরে ধীরে...
spot_img