Thursday, September 17, 2026
26 C
Dhaka

যানবাহন চলাচলের জন্য চালু হলো টিটিপাড়া আন্ডারপাস

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে দেওয়া হলো রাজধানীর গুরুত্বপূর্ণ সংযোগপথ টিটিপাড়া আন্ডারপাস। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে এটি সাধারণ যানবাহনের জন্য উন্মুক্ত ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে।

রেলপথ মন্ত্রণালয়ের নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন সকালেই আন্ডারপাসটি পরিদর্শন করে চালু করার নির্দেশ দেন। এর মধ্য দিয়ে রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক অতিশী দীপঙ্কর রোড ও কমলাপুর আউটার সার্কুলার রোডের মধ্যকার লেভেল ক্রসিংয়ের দীর্ঘদিনের যানজটের অবসান ঘটলো।

দুই বছর ধরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মাণ চলার কারণে আন্ডারপাস এলাকা দিয়ে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। ফলে অফিসগামী, শিক্ষার্থীসহ রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশে যাতায়াতকারী লাখো মানুষকে বিকল্প রুটে ঘুরে যেতে হতো।

প্রায় দুই বছরের পরিশ্রমে তৈরি হওয়া এই আন্ডারপাসের নকশায় রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। ছয় লেনের মধ্যে চার লেন থাকবে মোটরযানের জন্য, আর দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন। পথচারীদের জন্য প্রশস্ত ফুটপাতও রয়েছে। ৫ মিটার উচ্চতার গাড়ি সহজেই পার হতে পারবে এই সড়ক দিয়ে। আন্ডারপাসের দুই পাশের লেন মাঝের তুলনায় কিছুটা উঁচু রাখা হয়েছে যাতে ঢাল কম থাকে এবং প্যাডেলচালিত যানবাহনের চলাচল সহজ হয়।

স্থাপনাটির রক্ষণাবেক্ষণ নিয়ে রেলওয়ের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, “এই আন্ডারপাসের ক্ষেত্রে জায়গার সীমাবদ্ধতা ছিল বড় চ্যালেঞ্জ। বাইপাস নির্মাণের সুযোগ না থাকায় মূল সড়কের নিচ দিয়েই কাজ করতে হয়েছে। ভবিষ্যতে সঠিক রক্ষণাবেক্ষণের জন্য রেলওয়ে, সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।”

বর্ষাকালে পানি জমে যান চলাচলে বিঘ্ন না ঘটে, সে জন্য আন্ডারপাসে স্থাপন করা হয়েছে উন্নত নিষ্কাশন ব্যবস্থা। প্রকৌশলী নীলাকর বিশ্বাস জানান, এখানে একটি স্বয়ংক্রিয় রেইনওয়াটার পাম্প ওয়েল স্থাপন করা হয়েছে। ৭৫ কিলোওয়াটের চারটি পাম্পের সাহায্যে পানি স্বয়ংক্রিয়ভাবে সিটি কর্পোরেশনের ক্যানেলে নিষ্কাশিত হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, “উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী পরিদর্শনের পর আন্ডারপাসটি সকাল ১০টা থেকেই খুলে দেওয়া হয়েছে। এটি চালু হওয়ার পর থেকে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।”

দীর্ঘ অপেক্ষার অবসানে আন্ডারপাসটি চালু হওয়ায় এলাকাবাসীর মুখে এখন স্বস্তির হাসি। রাজধানীর দক্ষিণাংশে যান চলাচলও ফিরছে আগের গতিতে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img