Friday, June 5, 2026
29.7 C
Dhaka

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, নানা আয়োজনে দেশব্যাপী পালন

সারাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। পঞ্চাশ বছর আগের এই দিনে সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশ অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে নতুন পথে যাত্রা শুরু করেছিল।

১৯৭৫ সালের ৭ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ রাস্তায় নেমে ঐতিহাসিক এ বিপ্লব উদযাপন করে। ওই দিনের পর রাষ্ট্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মেজর জেনারেল জিয়াউর রহমান।

সেদিন জাতি আবার শুনেছিল তার কণ্ঠ—‘আমি জিয়া বলছি’। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে যে কণ্ঠে জাতি স্বাধীনতার আহ্বান শুনেছিল, সেদিন সেই কণ্ঠে ভেসে এসেছিল আশ্বাস ও প্রেরণার সুর। মুহূর্তেই জেগে উঠেছিল মুক্তির চেতনা, স্বস্তির নিঃশ্বাসে মুখরিত হয়েছিল দেশ।

রাজধানীসহ বিভিন্ন শহরের রাস্তায় স্বতঃস্ফূর্ত বিপ্লব ও বিজয়ের মিছিলে একসঙ্গে শ্লোগান উঠেছিল—‘সিপাহী-জনতা ভাই ভাই’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘মেজর জেনারেল জিয়াউর রহমান জিন্দাবাদ’। সেই ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে।

৭ নভেম্বরের এই বিপ্লবের মাধ্যমে দেশ ভূরাজনৈতিক ও নব্য-ঔপনিবেশিক ষড়যন্ত্রের জাল থেকে মুক্তি পায়। তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান দেশকে নেতৃত্বে এনে জাতীয় স্বাতন্ত্র্য ও আত্মমর্যাদার নতুন ধারায় এগিয়ে দেন।

জাতীয় সংকটের ভয়াল সময়ে দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে নতুন নেতৃত্বের সূচনা করেন। ৭ নভেম্বরের পর থেকেই আত্মপরিচয় ও স্বাধীন চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ শুরু হয়।

পরে নানা চেষ্টায় তার স্মৃতি মুছে ফেলার প্রয়াস থাকলেও জিয়াউর রহমান আজও সাধারণ মানুষের হৃদয়ে অম্লান।

এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের শীর্ষ নেতারা শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিকেল ৩টায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে, যার উদ্বোধন করবেন দলের মহাসচিব।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img