Friday, June 5, 2026
29.2 C
Dhaka

নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়াল বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন ৩৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বেতন কাঠামোটি ২০২৫ সালের জুলাই থেকে কার্যকর হবে।

সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই প্রস্তাব অনুমোদন হয়। সভা শেষে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, “যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন, তাদের বেতন ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি দৈনিক ভাতা ও ট্যুর ফিও বৃদ্ধি পেয়েছে।”

নতুন কাঠামো অনুযায়ী, নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫ ডলার এবং ট্যুর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলার করা হয়েছে।

‘এ’ গ্রেডের খেলোয়াড়রা প্রতি মাসে পাবেন ১ লাখ ৬০ হাজার টাকা (আগে ছিল ১ লাখ ২০ হাজার টাকা)। এই গ্রেডে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ও ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।

‘বি’ গ্রেডের ছয়জন খেলোয়াড়ের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার টাকা। তারা হলেন—ফারজানা হক পিঙ্কি, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।

‘সি’ গ্রেডে রয়েছেন একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার, যিনি মাসে পাবেন ৯৫ হাজার টাকা। আর ‘ডি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা মাসে পাবেন ৮০ হাজার টাকা; এই তালিকায় আছেন সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার ঝিলিক, সানজিদা আক্তার ও নিশিতা আক্তার।

এছাড়া জাতীয় দলের অধিনায়ক মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত ৩০ হাজার এবং সহ-অধিনায়ক ২০ হাজার টাকা ভাতা পাবেন।
কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে জাতীয় দলে ডাক পাওয়া কোনো খেলোয়াড়কে ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img