Thursday, September 17, 2026
26 C
Dhaka

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ হিসেবে দুর্বল শাসন কাঠামোকে চিহ্নিত করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, কার্যকর প্রশাসনিক ব্যবস্থার অভাব প্রায়ই একটি দেশের সরকার পরিবর্তনের পথে প্রধান ভূমিকা রাখে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনসহ নেপাল ও শ্রীলঙ্কার ঘটনাও এই দুর্বল শাসন কাঠামোর ফল বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দোভালের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থায়। এটি জনগণের আস্থা, অংশগ্রহণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় ভারসাম্য বজায় রাখে।

শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষ্যে বক্তব্য দিতে গিয়ে দোভাল বলেন, “রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসনব্যবস্থা অপরিহার্য। এটি শুধু সরকারের লক্ষ্য অর্জনে সহায়তা করে না, জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাও পূরণ করে।”

তিনি বলেন, আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা। এখন জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাশী এবং রাষ্ট্রের কাছ থেকে বেশি প্রত্যাশা রাখে। সেইজন্য সরকারকেও জনগণের আস্থা অর্জনের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে।

দোভাল বলেন, “একটি জাতির প্রকৃত শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে, তখন জাতি গঠনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা, যারা এসব প্রতিষ্ঠান গড়ে তোলেন ও রক্ষা করেন।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক নীতির প্রশংসা করে দোভাল বলেন, ভারত বর্তমানে এক নতুন শাসন মডেলে প্রবেশ করেছে, যেখানে প্রশাসনিক স্বচ্ছতা, দুর্নীতি দমন ও জনসেবায় দক্ষতা বাড়াতে প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যকর হয়েছে। তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে আরও ব্যাপক পরিবর্তনের পদক্ষেপ আসতে পারে।

দোভাল ভালো শাসনের মৌলিক উপাদান হিসেবে নারীর নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় নারী অংশগ্রহণ শুধু একটি নীতি নয়, এটি উন্নয়নের অপরিহার্য উপাদান।”

এছাড়া প্রযুক্তির সঠিক ব্যবহারকেও তিনি আধুনিক শাসনের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। দোভাল বলেন, “শাসনে প্রযুক্তির ব্যবহার স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়ায়। তবে সাইবার হুমকি মোকাবিলায় সমানভাবে প্রস্তুত থাকতে হবে।”

সূত্র: এনডিটিভি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img