Thursday, July 9, 2026
28.7 C
Dhaka

ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গঠিত এই কমিশন দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আজ তাদের আনুষ্ঠানিক কার্যকাল শেষ হচ্ছে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া সদস্য হিসেবে ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রথমে কমিশনকে ছয় মাসের মেয়াদে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। তবে কার্যক্রম সম্পন্ন না হওয়ায় সরকার প্রথমে এক মাস, পরে আরও এক মাস এবং সর্বশেষ ১৫ দিন মেয়াদ বাড়িয়ে আজ ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেয়।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কমিশন নির্বাচনব্যবস্থা, সংবিধান, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের সংস্কার সংক্রান্ত বিভিন্ন কমিশনের প্রস্তাবনা পর্যালোচনা করেছে। মূল লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার রূপরেখা তৈরি করা।

কমিশনের নেতৃত্বে তৈরি হয়েছে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। এই দুটি নথি অন্তর্বর্তী সরকারের কাছে ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। জুলাই সনদে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো সই করেনি।

জুলাই সনদে সংবিধান ও নির্বাচনব্যবস্থায় কাঠামোগত সংস্কার, প্রশাসনে জবাবদিহিতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং দুর্নীতি প্রতিরোধে কঠোর নীতিমালা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। কমিশন বিশ্বাস করে, এসব সংস্কার দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৯৬, দায়ের ৪৬ মামলা

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

সাত দফা দাবিতে বৃষ্টির মধ্যেই ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ মিছিল

টানা বৃষ্টির মধ্যেও রাজধানীতে পূর্বঘোষিত কর্মসূচি পালন করেছেন ইসলামী...

লেবু-পানি পান করলে মিলতে পারে যেসব স্বাস্থ্য উপকারিতা

সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে অনেকেই প্রতিদিনের খাদ্যাভ্যাসে স্বাস্থ্যকর পরিবর্তন...

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ পাচ্ছে ৫৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান

মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা, নৈতিক নেতৃত্ব, শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাইবার...

ছোট ছোট আচরণেই জয় করা যায় মানুষের মন

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন মানসিক চাপ,...

ঘরেই তৈরি করুন সুস্বাদু শাহী বিফ কাবাব

গরুর মাংস দিয়ে তৈরি কাবাবের স্বাদ সব সময়ই আলাদা।...

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...
spot_img

আরও পড়ুন

ঘুম থেকে ওঠার এক ঘণ্টার মধ্যেই নাস্তা করা কি জরুরি? যা বলছেন বিশেষজ্ঞরা

দিনের প্রথম খাবার হিসেবে সকালের নাস্তার গুরুত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ধারণা ছড়িয়ে পড়েছে যে, ঘুম থেকে...

সিলেট ও চট্টগ্রামের ১০ স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজান থেকে নেমে আসা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।...

দেশের ১৯ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে...

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি টাকার স্বর্ণ ছড়িয়ে পড়ে, জানালেন গবেষকেরা

অ্যান্টার্কটিকার একটি সক্রিয় আগ্নেয়গিরি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ স্বর্ণের ক্ষুদ্র স্ফটিক বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের ভাষ্য, পৃথিবীর দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট...
spot_img