Sunday, August 2, 2026
27.4 C
Dhaka
No menu items!

ইতালিতে বেড়েছে বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের সংখ্যা

ইউরোপের দেশ ইতালিতে বিদেশি নাগরিকের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির মোট কর্মশক্তির ১০.৫ শতাংশ বিদেশি নাগরিক দ্বারা গঠিত। এছাড়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সংখ্যা ১১.৫ শতাংশ। ইতালির জনমিতি বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে কারিতাস-মিগ্রান্তেস ফাউন্ডেশন।

৩৪তম কারিতাস-মিগ্রান্তেস অভিবাসন প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির মোট জনসংখ্যার ৯.২ শতাংশ, অর্থাৎ প্রায় ৫৪ লাখ মানুষ বিদেশি। গত ১৪ অক্টোবর রাজধানী রোমে ‘বিদেশি বংশোদ্ভুত তারুণ্য: ইতালির রূপান্তর ও প্রত্যাশা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতালিতে বসবাসরত বিদেশিদের প্রধান উৎস দেশ রোমানিয়া, মরক্কো, আলবেনিয়া, ইউক্রেন এবং চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে বাংলাদেশিসহ কিছু দেশের নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মাত্র দুই বছরে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা ইতালির অর্ধেকের বেশি প্রদেশে নতুন ইস্যু করা রেসিডেন্স পারমিটে শীর্ষ তিন দেশের মধ্যে অবস্থান করছে।

ইতালিতে নিয়মিতভাবে বসবাসরত বিদেশিরা মূলত মধ্য ও উত্তরাঞ্চলে অবস্থান করেন। অনিয়মিত অভিবাসীদের উপস্থিতি পুরো দেশে অসমভাবে ছড়িয়ে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অনিয়মিত অভিবাসীদের আবাসন পরিস্থিতি খুবই অনিশ্চিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি স্থানীয় প্রেক্ষাপটের ওপর নির্ভরশীল। দক্ষিণের গ্রাম থেকে শুরু করে মধ্য ও উত্তরাঞ্চলের শহরেও তারা বসবাস করছেন।

এতে দেখা গেছে, দেশটিতে তীব্র আবাসন সংকট, বৈষম্য ও দুর্দশার পাশাপাশি নানা প্রতিবন্ধকতাও তৈরি হচ্ছে। ফলে ইতালিয়ান সমাজে বিদেশি নাগরিকরা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে দেশে জন্ম নেয়া তিন লাখ ৭০ হাজার শিশুদের মধ্যে ২১ শতাংশের বেশি নবজাতকের অন্তত একজন অভিভাবক বিদেশি। এছাড়া ২০২৪ সালে দুই লাখ ১৭ হাজারের বেশি মানুষ ইতালির নাগরিকত্ব অর্জন করেছেন। এই তথ্য অভিবাসী পরিবারগুলোর জনসংখ্যা পুনর্গঠনে অবদানের স্পষ্ট পরিচায়ক।

কর্মসংস্থানের ক্ষেত্রেও বিদেশিরা উল্লেখযোগ্য অবদান রাখছেন। দেশটিতে মোট দুই কোটি ৪০ লাখ কর্মী রয়েছেন, যার মধ্যে ২৫ লাখের বেশি বিদেশি। দেশের মোট কর্মসংস্থানের হার ২০২৪ সালে বেড়ে ৬১.৩ শতাংশে উন্নীত হয়েছে। যদিও ইইউ-বাহিরের নাগরিকদের বেকারত্ব এখনও ১০.২ শতাংশ। তবে বিদেশিদের জন্য নতুন চাকরির চুক্তি ২০২৪ সালে ২৬ লাখ ৭৩ হাজার ৬৯৬টি, যা ২০২৩ সালের তুলনায় ৫.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এসব নিয়োগের বেশিরভাগই উত্তরাঞ্চলে হয়েছে।

শিক্ষার্থীদের ক্ষেত্রেও বিদেশিরা উল্লেখযোগ্য। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইতালিতে বিদেশি শিক্ষার্থী ছিলেন ৯ লাখ ১০ হাজার ৯৮৪ জন, যা মোট শিক্ষার্থীর ১১.৫ শতাংশ। নতুন অভিবাসী প্রজন্ম ইতালির সমাজে বৈচিত্র্যময় ও বিশ্বজনীন সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img