Sunday, February 15, 2026
17 C
Dhaka

জাতীয় নির্বাচনে পুলিশ থাকবে মূল ভুমিকায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ।”

সোমবার (২৭ অক্টোবর) ঢাকা পুলিশের ‘হল অব প্রাইডে’-তে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের জনগণ, রাজনৈতিক দল ও সর্বমহলের প্রত্যাশা পূরণে পুলিশের দায়িত্ব অগ্রণী। জাতীয় নির্বাচনে পুলিশ এমন মানদণ্ড স্থাপন করবে যা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হবে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আইনের প্রয়োগ শুধু শক্তি দিয়ে নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী নয়; জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।”

তিনি সতর্ক করেন, কেউ কোনো রাজনৈতিক দলের পক্ষাবলম্বন বা বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবে না। ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে, যারা সমাজে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অপরাধী জামিনে থেকে অপরাধ করছে, তাই তাদের গ্রেপ্তার বাড়াতে হবে, কিন্তু নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।

উর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, অধীনস্থদের মধ্যে পেশাদারিত্ব ও শৃঙ্খলা বৃদ্ধি করা জরুরি। যাদের মধ্যে কমান্ড মানার ক্ষমতা নেই বা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করে, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। জেলা পর্যায়ে কোর কমিটির সভা ঘনঘন আহ্বান, রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি এবং স্পেশ্যাল ব্রাঞ্চকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাইবার অপরাধ প্রতিরোধে তরুণ পুলিশ অফিসারদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন। সভায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সভাপতিত্বে দেশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপাররা ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি

রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের একটি...

সকালের নাশতায় সেদ্ধ ডিমের স্বাস্থ্য সুবিধা

ডিম প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রায়...

মহাবিশ্বে আল্লাহর নিখুঁত সৃষ্টিকৌশল

এই সুবিশাল ও বিস্ময়কর মহাবিশ্ব কোনো দৈব ঘটনার ফল...

বাংলাদেশে অনার এক্স৯ডি ৫জি ফোনের রিভিউ

বাংলাদেশে মিড রেঞ্জের স্মার্টফোন বাজার প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় ব্যবহারকারীরা উন্নত...

মুমিনের চরিত্র ও বিজয়

মুমিনের জন্য বিজয় ও পরাজয় মহান আল্লাহর দ্বারা নির্ধারিত।...

দৈনন্দিন খাদ্যাভ্যাসে রুই মাছের গুরুত্ব

বাংলাদেশের রান্নাঘরে রুই মাছ পরিচিত। পুষ্টিবিদ ও গবেষকদের মতে,...

ফেসবুকে এখন অ্যানিমেশনসহ প্রোফাইল ছবি

ফেসবুক নিজেকে আরও সৃজনশীলভাবে প্রকাশ করার সুযোগ দিতে স্থির...

ভালোবাসা জানানো ইসলামে কেন সুন্নত

ভালোবাসা মনের গভীর আবেগ প্রকাশের মাধ্যমে প্রকাশ পায়। একজন...

বডি ওয়েট ব্যায়ামের ধাপে ধাপে অগ্রগতি

অনেকের বাসায় জিমের সরঞ্জাম নেই। তবে শরীরের ওজন ব্যবহার...

সীমান্তে রোবট: চীনের নতুন নিরাপত্তা ব্যবস্থা

চীনের শেনজেনে অবস্থিত উবটেক রোবোটিকস মানুষের আদলে তৈরি ‘ওয়াকার...

মুকিম নাকি মুসাফির: ইসলামিক নির্দেশনা

প্রশ্ন: আমার স্ত্রী ফেনীতে নিজের বাবার বাড়িতে অবস্থান করেন।...

ব্যাচেলরদের ঘর গোছানোর সহজ কৌশল

দীর্ঘদিনের কর্মব্যস্ততার পর নিজের ঘরে ফিরে শান্তি খুঁজতে গেলে...

মহাকাশে মালামাল বহনে সক্ষম ইউরোপের শক্তিশালী রকেট

ইউরোপীয় স্পেস এজেন্সি তাদের সবচেয়ে শক্তিশালী রকেট অ্যারিয়ান ৬৪...

গুজব পরিহারে কোরআনের নির্দেশনা

সমাজে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে...
spot_img

আরও পড়ুন

রমজানের জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি

রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের একটি বিশেষ মৌসুম। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন...

সকালের নাশতায় সেদ্ধ ডিমের স্বাস্থ্য সুবিধা

ডিম প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং প্রায় ৭২ ক্যালরি সমৃদ্ধ। ভিটামিন ডি, বি১২, রিবোফ্লাবিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি চোখের ও শরীরের জন্য...

মহাবিশ্বে আল্লাহর নিখুঁত সৃষ্টিকৌশল

এই সুবিশাল ও বিস্ময়কর মহাবিশ্ব কোনো দৈব ঘটনার ফল নয়; বরং এটি একজন মহান স্রষ্টার অসীম ক্ষমতা, সূক্ষ্ম পরিকল্পনা ও অপার প্রজ্ঞার জীবন্ত প্রকাশ।...

বাংলাদেশে অনার এক্স৯ডি ৫জি ফোনের রিভিউ

বাংলাদেশে মিড রেঞ্জের স্মার্টফোন বাজার প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় ব্যবহারকারীরা উন্নত ক্যামেরা, দ্রুত প্রসেসর ও শক্তিশালী ব্যাটারিযুক্ত স্মার্টফোন খুঁজছেন। এই প্রেক্ষাপটে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার...
spot_img