Sunday, June 21, 2026
32.2 C
Dhaka

ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো

যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলেকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। শুক্রবার এক বিবৃতিতে ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট জানান, প্রেসিডেন্ট পেত্রোকে ‘মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদন রেকর্ড পরিমাণে বেড়েছে। ২০২২ সালের পর থেকে উৎপাদনের মাত্রা গত কয়েক দশকের চেয়েও বেশি। এতে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন প্রবেশ করছে, যা দেশটির জনজীবনকে বিপর্যস্ত করছে। ট্রেজারিমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে বদ্ধপরিকর, তাই কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। “আমরা যুক্তরাষ্ট্রে কোনোভাবেই মাদকপাচার সহ্য করব না।”

অন্যদিকে নিষেধাজ্ঞা জারির পর এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ট্রেজারি মন্ত্রণালয়ের অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, তার নেতৃত্বে কোকেন উৎপাদন হ্রাস পেয়েছে, বরং তার সরকার ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ কোকেন জব্দ করেছে।

প্রতিবছর মধ্য ও দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মাদক পাচার হয়, যার মূল রুট সমুদ্রপথ। গত দুই মাসে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মাদক পাচার সন্দেহে দশটি নৌযানে বোমা হামলা চালিয়ে ধ্বংস করেছে, এতে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এসব নৌযানের সবগুলোই মাদকবাহী ছিল না বলে দাবি করেছে কলম্বিয়া সরকার।

পেত্রো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপে নিরীহ জেলেদেরও প্রাণহানি ঘটছে। তিনি নৌবাহিনীর হামলা বন্ধের দাবি জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প তার আহ্বান উপেক্ষা করেন। বরং ট্রাম্প পেত্রোকে ‘ঠগ’ ও ‘মাদকপাচারকারী’ বলে আখ্যা দেন।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই পেত্রোর সঙ্গে তার সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা থাকলেও ভিসা না পাওয়ায় পেত্রো সফর বাতিল করেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পেছনে তার ফিলিস্তিনপন্থি অবস্থান ও গাজার হামলার বিরোধিতা অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন কলম্বিয়ার প্রতি সব ধরনের মার্কিন সহায়তা স্থগিত এবং দেশটির রপ্তানি পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। নিষেধাজ্ঞা জারির পর নিজের প্রতিক্রিয়ায় পেত্রো এক্সে লিখেছেন, “আমরা এক পা-ও পিছু হটব না এবং কখনও হাঁটু গেড়ে বসব না।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা...

হাইতির বিপক্ষে বদলে যাওয়া একাদশে ব্রাজিল

বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো হয়নি ব্রাজিলের। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর...

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং, অ্যাপেই শেয়ার করা যাবে ভিডিও

বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আবারও অ্যাপের ভেতরে...

বিছানার পাশে পানির গ্লাস, তৃষ্ণা নয় মানসিক স্বস্তির প্রতীক

রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকেই বিছানার পাশে এক গ্লাস...

বাতাসের আর্দ্রতা থেকেই মিলবে বিশুদ্ধ পানি, উদ্ভাবিত হলো বিশেষ জ্যাকেট

পানি সংকট মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের...

‘ভুল’ শুধরাতে দুধ দিয়ে গোসলের রীতি যেভাবে জনপ্রিয় হলো

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা জনপরিসরে দেখা যায়, কোনো...

আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাব্য সময়সূচি প্রকাশ, সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে নতুন মডেল

বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন অ্যাপলের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন...

কেন কিছু মানুষকে বেশি কামড়ায় মশা, জানালেন বিজ্ঞানীরা

একই জায়গায় বসে থাকা কয়েকজন মানুষের মধ্যে দেখা যায়,...

অ্যান্ড্রয়েড ফোনে ভাইরাস ঢুকেছে কি না বুঝবেন যেসব লক্ষণে

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সাইবার নিরাপত্তা এখন আগের যেকোনো সময়ের...

কিডনি ক্যানসার নিয়ে ৭ প্রচলিত ভুল ধারণা, যা বলছেন চিকিৎসকরা

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি শনাক্ত হওয়া ক্যানসারগুলোর মধ্যে কিডনি ক্যানসার...

বিজ্ঞান গবেষণায় নতুন অধ্যায়, আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’

বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের কাজে আরও উন্নত সহায়তা...
spot_img

আরও পড়ুন

রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে উঁচু মেসি ভাস্কর্য

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের ফুটবল প্রতিভার ঝলক দেখিয়েছেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে জয় এনে দেওয়ার পর মাঠের অর্জনের বাইরে এবার দেশের মাটিতে পেলেন...

এশিয়ার রেকর্ড গড়ে নকআউটের পথে জাপান

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো দর্শকরা। টুর্নামেন্টের হাজারতম ম্যাচকে স্মরণীয় করে রাখল জাপান। তিউনেশিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শুধু নকআউটের পথে এগোয়নি দলটি,...

ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বড় চমক ভারতের

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি।...

কারখানার শ্রমিকের জীবন পেরিয়ে জার্মানির গোলমেশিন

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে আবারও নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই প্রত্যাবর্তনের গল্পে সবচেয়ে আলোচিত...
spot_img