Friday, June 19, 2026
26.6 C
Dhaka

‘আমরা এতটা খারাপ দল না, যতটা খারাপ খেলেছি’ – মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তিন ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে ভুগেছে টাইগাররা—প্রথম ম্যাচে অলআউট ৪৮.৫ ওভারে, দ্বিতীয়তে ২৮.৩ ওভারে এবং শেষ ম্যাচে ২৭.১ ওভারে থেমেছে ইনিংস। পুরো সিরিজে একবারও ৫০ ওভার খেলতে পারেনি দল।

সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলকে এতটা ‘খারাপ’ বলতে নারাজ। তিনি বলেন, “ব্যাটিং ইউনিট হিসেবে যেসব জায়গায় উন্নতি দরকার, সেখানে আমরা কাজ করতে পারিনি। আমরা এতটা খারাপ দল না, যতটা খারাপ খেলেছি। সবাই একসঙ্গে খারাপ খেলেছি। ঘাটতি আছে, তা না হলে এমন বিপর্যয় হতো না।”

মিরাজ আরও স্বীকার করেন, দলে তেমন বিকল্পও নেই যারা সহজে জায়গা নিতে পারে। “দিনশেষে আমাদের যেসব ব্যাটসম্যান আছে, তাদের নিয়েই এগোতে হবে। বাইরে খুব বেশি প্লেয়ারও নেই। আমরা অতটা খারাপ দল না, তবে পারফরম্যান্সটা খারাপ হয়েছে,” বলেন তিনি।

আগামী দিনগুলোতে যদি ভুলগুলো ঠিক করা না যায়, তবে আরও কঠিন সময় আসতে পারে বলেও সতর্ক করেছেন মিরাজ। “এই ম্যাচগুলোতে আমরা যেসব ভুল করেছি, সেগুলো যদি ঠিক না করতে পারি এবং বারবার রিপিট করি, তাহলে আমাদের জন্য আরও কঠিন হবে,” বলেন অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করে মিরাজ বলেন, “আমাদের অবশ্যই দায়িত্ব নিতে হবে। আমি বিশ্বাস করি, দল ঘুরে দাঁড়াবে। ইনশাআল্লাহ, পরের সিরিজ থেকেই আমরা ভালো কিছু করতে পারব।”

তিনি আরও যোগ করেন, “আমরা এখন পরিকল্পনা করছি কীভাবে পুরো ৫০ ওভার খেলা যায়। দর্শকদের ভালো ম্যাচ উপহার দিতে চাই। আগামী সিরিজে আমাদের মূল লক্ষ্য থাকবে ৫০ ওভার টিকিয়ে খেলা।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার...

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার...

পুরোনো স্মার্টফোনের গতি বাড়াতে কার্যকর কিছু উপায়

দীর্ঘদিন ব্যবহারের পর অনেক স্মার্টফোন আগের মতো দ্রুত কাজ...

কাজাখস্তানের রহস্যঘেরা ভূগর্ভস্থ মসজিদ শাকপাক আতা

কাজাখস্তানের ইসলামী ঐতিহ্যের অন্যতম বিস্ময়কর নিদর্শন হিসেবে পরিচিত শাকপাক...

স্পিকারকে নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাতে পারবেন এমপিরা

জাতীয় সংসদে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের দীর্ঘদিনের...

অতিরিক্ত করলা খেলে হতে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

করলা বা উচ্ছে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর সবজি হিসেবে পরিচিত।...

ইসলামে মিথ্যা অপবাদের ভয়াবহতা ও সতর্কবার্তা

ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা, রাজনৈতিক বিরোধ কিংবা সাময়িক সুবিধা অর্জনের...

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার...

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক...

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...
spot_img

আরও পড়ুন

ওটিপি স্ক্যাম বাড়ছে, সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা

ডিজিটাল লেনদেনের বিস্তার যত বাড়ছে, ততই বাড়ছে সাইবার প্রতারণার নতুন নতুন কৌশল। এর মধ্যে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি স্ক্যাম বর্তমানে সবচেয়ে উদ্বেগজনক প্রতারণাগুলোর একটি...

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ এখনই নয়, বলছে অ্যাপল

বিশ্বজুড়ে স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইট সংযোগ বা ডিরেক্ট-টু-ডিভাইস (ডিটুডি) প্রযুক্তি নিয়ে আগ্রহ বাড়লেও, সাধারণ ব্যবহারকারীদের জন্য এ সেবা এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করছে...

মহররমকে ‘আল্লাহর মাস’ বলা হয় কেন

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস হলো মহররম। পবিত্র কোরআনে উল্লেখিত চারটি সম্মানিত মাসের মধ্যে এটি অন্যতম। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং রমজানের পর...

রাতে পায়ে তেল মালিশ করলে মিলতে পারে যেসব উপকার

সারাদিন হাঁটা, দাঁড়িয়ে থাকা কিংবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে শরীরের অন্যান্য অঙ্গের মতো পায়ের ওপরও ব্যাপক চাপ পড়ে। অথচ শরীরের এই গুরুত্বপূর্ণ অংশটির...
spot_img