Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

শিশু অধিকার!

আহমাদুল্লাহ আশরাফঃ
বড় হয়েছি বটে, কিন্তু হারিয়ে যাওয়া শৈশব কৈশরের আনন্দমাখা দিনগুলো আজ বড্ড বেশী মনে পড়ে। সেই ছেলে মানুষি আজও মাঝে মাঝে নিজের অজান্তেই বেরিয়ে পড়ে। শৈশবে বাউন্ডুলে না হলেও নিজেরমত করে উল্লাসে মেতে থাকতাম, পেয়েছিলাম ইচ্ছামত জীবনও। যতদিন গ্রামে ছিলাম কষ্ট, ব্যথা বলতে কিছু আছে তা চোখে পড়েনি। ভাবতাম পৃথিবীর সব শিশুরাই আমার মতো হৈ-হুল্লোড় জীবন কাটায় অথবা নিশ্চিন্তে বাবা-মায়ের আঁচলে স্নেহের নীড় বাঁধে। কিন্তু মুদ্রার ওপিঠে নির্মম বাস্তবতা এত তিক্ততার সাথে দেখতে হবে তা স্বপ্নেও ভাবিনি।
সম্ভবত ২০০৯ সালের শেষ দিকের কথা, সেবার প্রথম ঢাকায় আসি। সেই ছোটবেলা থেকেই রাজধানী শহর নিয়ে বেশ কৌতূহলী ছিলাম। আর কৌতূহলী মন নিয়ে ঠিক যখন লঞ্চ থেকে সদর ঘাটে পা রাখবো এমনসময় কিছু বাচ্চাদের চেঁচামেচি শুনতে পাই, প্রথমে ভেবেছিলাম লঞ্চ ঘাটে ভিড়েছে বলে বাচ্চারা আনন্দ করছে। কিন্তু যেই ওদের দিকে তাকালাম,নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিলো না। কতগুলো অর্ধলোঙ্গ শিশু এদিক সেদিক ছোটাছুটি করছে।পরক্ষনেই আবার সবাই সংঘবদ্ধ হয়ে খালি বোতল কুড়াচ্ছে, আবার কেউ সদ্য ভেড়ানো লঞ্চ থেকে বেশবড় বড় বস্তা টেনে চলেছে। অথচ তখনও দিনের আলো ফুটে ওঠতে পারেনি। হয়ত খাওয়া দাওয়াও হয়নি, রাজ্যের যত বিষণ্ণতা ফুটে উঠেছে কোমলমতি শিশুদের চেহারায়। উষ্কখুষ্ক চুলগুলো,বোতামহীন অর্ধ তালিযুক্ত টি-শার্ট, কেউ আবার নগ্ন দেহে।
লেখকের ছবি
শরীর বলতে কঙ্কাসাঁরক্ষয়িস্নতা, কারো হাতে মুখে ছড়িয়ে আছে ক্ষতের চিহ্ন। এরা কারা? কী ওদের পরিচয়? ওরা কি মানুষ নয়? হাজার প্রশ্নের ধাঁরা মাথায় ঘুরপাক খাচ্ছিলো। মামাকে জিজ্ঞেস করলাম- ওরা কারা? মামা বললেন- ওরা সদরঘাটের টোকাই। -ওদের কোনো বাবা-মা নেই? -থাকলেও জানা নেই। কী আজব ব্যাপার! ওরা মানুষ হলেও কতো নিঃস্ব। কতো অসহায়। ওরা টোকাই বলে স্বাভাবিক জীবনযাপনের কোনো অধিকার নেই ওদের? ওদের ভবিষ্যৎ কী হবে? কেমন হবে ওদের আগামী কর্মময় জীবন? নিজের শিশুসুলভ মনে প্রশ্নো জাগে ওরাও তো আমার মতই শিশু, তাহলে বাবা-মা’র আদর স্নেহের পরিবর্তেএভাবে বোতল কুড়িয়ে জীবন বাঁচাতে হচ্ছে কেন?ওদের ওতো আমাদের মতই জীবনে ভালোবাসার দাবী আছে, মায়ের আদুরে হাতের নীচে মাথা রেখে ঘুমানোর অধিকার রয়েছে। অথচ সেই আদিম কালের মত বর্বর জীবন যুদ্ধে নিজের অস্তিত্বকে জানান দেবার জন্য বেঘোরে খেটে খাচ্ছে ওরা! দিনভর পানি, বাদাম,ভুট্টা, ফুটপাতে বিক্রি করছে।রোদে পুড়ে, পানিতে ভিজে দিনাতিপাত করছে। আর রাত নামলেই বিড়াল-কুকুরের পাশে দূর্গন্ধময় আবর্জনার স্তুপে বস্তা আবৃত হয়ে কাটিয়ে রাত্রি যাপন করছে! মুদ্রার ওপিঠে কেউ এয়ারকন্ডিশন গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে, কেউ নরম জাজিমে রাত যাপন করছেআবার কেউ বা মজার মজার খাবার খেয়ে দিব্বি সুখেই আছে। অথচ এই পথ শিশুগুলি অনিশ্চয়তায় ধুকে মরছে। নানা রকম ঝুঁকি নিয়ে বেঁচে আছে। সরকার আবার শিশু অধিকারের নামে নানা কর্মসুচি ঘোষণা করছে। কথায় কথায় “শিশু অধিকার বাস্তবায়ন করো!” কিন্তু বাস্তবে হচ্ছে যার আছে তাকে আরো দাও, আর যাদের কিছুই নেই তাদের মরতে দাও। এসব বুভুক্ষুদের দেখার জন্য কেউ কি আর দাঁড়াবে না? নিশ্চিত কি করবে না শিশু অধিকার?
#সম্পাদনা এমএ
spot_img

আরও পড়ুন

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...

আইকিউ নয়, জীবনের সাফল্যে কেন বেশি গুরুত্বপূর্ণ ইকিউ

মানুষের বুদ্ধিমত্তা পরিমাপের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আইকিউ বা ইন্টেলিজেন্স...

ডাইনোসরের বিবর্তনে নতুন তথ্য দিল গবেষণা

ডাইনোসর যুগের অন্যতম ভয়ংকর শিকারি হিসেবে পরিচিত টিরানোসরাস রেক্স...

বিশ্বকাপ দেখতে গিয়ে ঘুমের ঘাটতি হলে যেভাবে সামলাবেন

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় বিশ্বের কোটি কোটি মানুষ রাত জেগে...
spot_img

আরও পড়ুন

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করা। পবিত্র কোরআনে এমন কিছু গুণাবলির কথা উল্লেখ করা হয়েছে, যা একজন মুমিনকে আল্লাহর...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর পানীয় গ্রহণ করেন। তবে ঘরে থাকা সাধারণ দুটি উপাদান—দুধ ও মধুর সংমিশ্রণও শরীরের জন্য নানা...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ ও সময়সূচি না থাকায় রংপুরের তিস্তাপাড়ের মানুষের মধ্যে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের দাবি...
spot_img