Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত দিনাজপুরের কৃষকরা

দিনাজপুরের কৃষকরা এখন আগাম শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। সাধারণত নভেম্বর থেকে জানুয়ারি মাসে এসব সবজি বাজারে ওঠে। তবে এবার কৃষকেরা মৌসুমের শুরুতেই, অর্থাৎ আশ্বিন মাসের মাঝামাঝি সময়েই সবজি বাজারে তোলার পরিকল্পনা করেছেন। এর কারণ, মৌসুমের শুরুতে দাম ও চাহিদা বেশি থাকায় লাভের সম্ভাবনাও তুলনামূলক বেশি।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ বছর জেলার সব উপজেলাতেই কৃষকেরা আগাম সবজি চাষে ব্যস্ত। সদর উপজেলার নশিপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম তার ৪৫ শতক জমিতে আগাম জাতের ফুলকপি, বাঁধাকপি, কাঁঠালি বেগুন ও টমেটো চাষ করেছেন। তিনি জানান, অসময়ে বৃষ্টি মোকাবিলায় জমিতে বিশেষ ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে, যাতে পানি জমে ফসলের ক্ষতি না হয়। তার আশা, আশ্বিন মাসের মাঝামাঝি বাজারে সবজি তুলতে পারবেন এবং ভালো দাম পাবেন।

দানিহারি গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, আধুনিক পদ্ধতি ব্যবহারে খরচ ও পরিশ্রম দুটোই কমছে, কিন্তু লাভ বাড়ছে। ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়ও আগাম সবজি চাষ শুরু হয়েছে। এসব জমিতে শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, করলা, লাউ ও লালশাকসহ নানা সবজির চারা রোপণ ও পরিচর্যা চলছে।

আলাদিপুর গ্রামের কৃষক হারুন মিয়া জানান, তিনি ৩০ শতক জমিতে আগাম ফুলকপি চাষ করেছেন। ১৫-২০ দিনের মধ্যে বাজারে তুলতে পারবেন বলে আশা করছেন। গত বছর একই জমি থেকে এক লাখ ৩০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছিলেন তিনি। এবারও ভালো ফলনের প্রত্যাশা করছেন।

এছাড়া, সুজাপুর গ্রামের চাষি কেরামত আলী বলেন, মৌসুমের শুরুতে সবজি বাজারে তুলতে পারলে দাম বেশি পাওয়া যায়। ইতোমধ্যেই শিম, মুলা, লালশাক, পুঁইশাক, করলা, পালংশাক ও টমেটো বাজারে উঠছে এবং কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।

ফুলবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান জানান, কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও রোগবালাই দমন নিয়ে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় ২৬ হাজার ৬৫০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১৫০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...
spot_img

আরও পড়ুন

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা। তাদের দাবি, নতুন এক ডিএনএভিত্তিক পরীক্ষার মাধ্যমে আগেই নির্ধারণ করা যাবে কোন রোগীর ক্ষেত্রে...
spot_img