Wednesday, April 22, 2026
35 C
Dhaka

আজ সন্ধ্যা ৭টায় জাকসু নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হবে: প্রধান নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান।

শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মুনিরুজ্জামান বলেন,

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ শনিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।”

৪২ ঘণ্টা পার হলেও এখনো চলছে গণনা

জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রায় ৪২ ঘণ্টা পার হলেও এখনো ভোট গণনা চলছে। সিনেট ভবনে সকাল থেকেই গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১টি হলের মধ্যে ১৬টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে।

এই নির্বাচন ৩৩ বছর পর অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিন রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। তবে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হওয়ায় প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হয়ে উঠেছে।

বারবার পরিবর্তিত হয়েছে ফল ঘোষণার সময়

নির্বাচন কমিশনের সদস্যরা কয়েক দফায় ফল প্রকাশের সম্ভাব্য সময় উল্লেখ করলেও তা বাস্তবায়িত হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম শুক্রবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেছিলেন,

“শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশের আশা করছি।”

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামানও গতকাল বলেছিলেন,

“আমরা চেষ্টা করছি শুক্রবার রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করতে। তবে নির্দিষ্ট সময় জানানো সম্ভব নয়।”

তিনি জানান,

“আমাদের একজন সহকর্মীর মৃত্যুর পর ভোট গণনা প্রক্রিয়া কিছুটা ধীরগতি হয়েছিল। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে মিটিংয়ের পর পুনরায় গণনা শুরু হয়। ইতোমধ্যে হল সংসদের গণনা শেষ হয়েছে, এখন কেন্দ্রীয় সংসদের গণনা চলছে।”

৩৪০টি পদের বিপরীতে ৬২০ প্রার্থী

এই নির্বাচনে জাকসু ও হল সংসদের মোট ৩৪০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬২০ জন প্রার্থী। এর মধ্যে হল সংসদের ৩১৫টি পদের জন্য ১৩১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ শূন্য রয়েছে। আর কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের বিপরীতে লড়ছেন ১৭৭ জন প্রার্থী, যার মধ্যে ১৩২ জন ছাত্র এবং ৪৫ জন ছাত্রী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পড়েছে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img