Tuesday, March 17, 2026
32.3 C
Dhaka

আগামী ৫ দিনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ। মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে এই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। পূর্বাভাসে স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং এটি বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে।

আগামী ৫ দিনের আবহাওয়ার সারসংক্ষেপ:
বুধবার, ৩০ জুলাই:
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার, ৩১ জুলাই:
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে।

শুক্রবার, ১ আগস্ট:
বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

শনিবার, ২ আগস্ট:
রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

রোববার, ৩ আগস্ট:
সারা দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পুরো সপ্তাহজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

spot_img

আরও পড়ুন

পরিত্যক্ত বাগানে লুকানো ছিল বিস্ফোরক ও অস্ত্র

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু...

জাহাঙ্গীরনগরে ছাত্রী হত্যা, স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত...

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে তদন্তে পুলিশ

শরীয়তপুরের বিভিন্ন স্থানে গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের...

ঈদযাত্রায় স্বস্তি, পদ্মা সেতু এলাকায় নেই যানজট

ঈদ সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও...

বিরোধের জেরে নাটোরে প্রাণ গেল এক ব্যক্তির

নাটোর শহরে বাড়ির প্রবেশপথে মোটরসাইকেল রাখা নিয়ে দীর্ঘদিনের বিরোধের...

ঐক্য ও মনোবলে বদর যুদ্ধে মুসলমানদের বিজয়

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা...

পদ্মা নদীতে হাউসবোট ভ্রমণে বাড়ছে পর্যটকদের আগ্রহ

ঈদের ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে গিয়ে শান্ত...

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে নতুন উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যালগরিদম মানুষের চিন্তা, মনোযোগ ও আচরণের ওপর...

আধ্যাত্মিক পরিবর্তনের সুযোগ রমজানের শেষ দিনগুলো

রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময় হিসেবে মুসলমানদের কাছে...

ঈদযাত্রায় সুস্থ থাকতে ভ্রমণ ব্যাগে কী রাখবেন

ঈদকে সামনে রেখে ইতোমধ্যে অনেক মানুষ বাড়ির পথে রওনা...

এআই খেলনায় শিশুদের আবেগ বোঝার সমস্যা নিয়ে গবেষকদের সতর্কতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–চালিত শিশুদের খেলনা নিয়ে নতুন উদ্বেগ...

চিকিৎসা থেকে ব্যবসা, নানা পেশায় ছিলেন নারী সাহাবিরা

ইসলামের প্রাথমিক যুগে নারী সাহাবিরা কেবল গৃহস্থালির কাজে সীমাবদ্ধ...

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: সঠিক বিষয় বাছাইয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদের সামনে...

বৈদ্যুতিক গাড়ি প্রকল্পে নতুন কৌশল নিচ্ছে হোন্ডা

জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা তাদের বৈদ্যুতিক গাড়ি কর্মসূচির...
spot_img

আরও পড়ুন

পরিত্যক্ত বাগানে লুকানো ছিল বিস্ফোরক ও অস্ত্র

রাজশাহী নগরের একটি পরিত্যক্ত লেবুবাগান থেকে ২১টি ককটেলসদৃশ বস্তু এবং বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ...

জাহাঙ্গীরনগরে ছাত্রী হত্যা, স্বামী কারাগারে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তাঁর স্বামী ফাহিম আল হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই...

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে তদন্তে পুলিশ

শরীয়তপুরের বিভিন্ন স্থানে গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্‌যাপনের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে কেক কাটা, মোমবাতি জ্বালানো...

ঈদযাত্রায় স্বস্তি, পদ্মা সেতু এলাকায় নেই যানজট

ঈদ সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোথাও দীর্ঘ যানজট বা ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে না। স্বল্প সময়ের মধ্যেই টোল পরিশোধ করে...
spot_img