Sunday, March 15, 2026
26.8 C
Dhaka

বৈষম্যবিরোধী আন্দোলনের নতুন দিগন্ত : ফিরে দেখা ৮ জুলাই

কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী স্থায়ী সমাধানের দাবিতে চলমান ছাত্রআন্দোলনে ২০২৪ সালের ৮ জুলাই যুক্ত হয় নতুন মাত্রা। দিনটিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে ৬৫ সদস্যের একটি সমন্বয়ক কমিটি গঠন করা হয়, যা পরে দেশের গণআন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে। আন্দোলনরত শিক্ষার্থীরা ওইদিন সরকারের কাছে তিন দিনের সময়সীমা নির্ধারণ করে আলটিমেটামও দেন।

দিনের শুরু থেকেই রাজধানীজুড়ে চলতে থাকে একযোগে অবরোধ ও প্রতিবাদ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে গন্তব্যে পৌঁছে শাহবাগে। একই সময়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং নীলক্ষেত অবরোধ করেন ইডেন কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীেরা। রাজধানীর গুরুত্বপূর্ণ ১১টি স্থানে সড়ক অবরোধ, ৯টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ৩টি স্থানে রেলপথ অবরোধ এবং ৬টি মহাসড়কে যান চলাচল বন্ধ করে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ও আশপাশের এলাকা।

এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিল কারওয়ান বাজার অতিক্রম করে পৌঁছায় ফার্মগেটে। পুলিশি বাধা উপেক্ষা করে বিকেল ৫টার দিকে সেখানে নতুন করে অবরোধ গড়ে তোলা হয়। মিছিল ও উপস্থিতি ক্রমাগত বাড়তে থাকে। রাত ৮টার পর আন্দোলনকারীরা শাহবাগে ফিরে এসে পরদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনের কেন্দ্রীয় মুখপাত্র নাহিদ ইসলাম জানান, সরকারকে দেওয়া তিন দিনের সময়সীমার পর ৯ জুলাই থেকে সারাদেশে পূর্ণমাত্রার অবরোধ কর্মসূচি শুরু হবে। অনলাইন-অফলাইন উভয় মাধ্যমে চলবে কার্যকর ব্লকেড এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। একই সঙ্গে গণসংযোগ চালানো হবে দেশব্যাপী।

গঠিত ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটির মাধ্যমে আন্দোলন সংগঠিত হয় আরও পরিকল্পিত ও বিস্তৃতভাবে। আন্দোলনকারীদের মতে, ৮ জুলাইয়ের ঘটনাবলী ভবিষ্যতের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

spot_img

আরও পড়ুন

ব্যবসায়ীদের স্বেচ্ছায় সরানোর জন্য সময়সীমা ঘোষণা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ অভিযানের তৃতীয়...

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদ বাঁচাতে নৌ-শোভাযাত্রা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদ...

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে...

ফকিরবাড়ি ও কালীবাড়ি: ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ

বরিশাল নগরের ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন...

বসন্তের বৃষ্টিতে ঝলমল অশোকমঞ্জরি

মৌলভীবাজার শহরের মনু নদের পাড়ের শান্তিবাগ ওয়াকওয়ে এলাকায় এখন...

রমজানের শেষে কেন ফিতরা দেওয়া হয়

সদকাতুল ফিতর ইসলামের একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। ‘সদকা’ অর্থ...

উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক...

পর্যটক নিয়ন্ত্রণে সেন্ট মার্টিনে ফিরছে সামুদ্রিক কাছিম

বঙ্গোপসাগরের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের সৈকতে এ বছর ডিম...

ময়মনসিংহের কিশোরী সাবার ক্যানভাসে জীবনের গল্প

ময়মনসিংহের মুক্তাগাছার বাক্‌ ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরী সাবা ইসলাম রংতুলি...

রূপগঞ্জে আলাদা দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় চারজনের মৃত্যু...

সন্ত্রাসের ঘাঁটি থেকে প্রশাসনের নিয়ন্ত্রণে পাহাড়ি এলাকা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ঘেরা জঙ্গল সলিমপুর এলাকা এক সময়...

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী: “মানুষ হাসপাতালে এসে প্রাপ্য সেবা পাবে, এজন্য সরকার পদক্ষেপ নিচ্ছে”

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রত্যেক মানুষ...

গাইবান্ধায় ফাঁড়িতে জুয়া খেলার ভিডিও ফেসবুকে ভাইরাল, দুই এসআই প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন

গাইবান্ধা জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়া এলাকার শহর পুলিশ ফাঁড়ির...

রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজশাহীর চন্দ্রিমা থানার শালবাগান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ...
spot_img

আরও পড়ুন

ব্যবসায়ীদের স্বেচ্ছায় সরানোর জন্য সময়সীমা ঘোষণা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদ অভিযানের তৃতীয় দিন জেলা প্রশাসন বাধার মুখে পড়ে অভিযান স্থগিত করেছে। তবে দোকান মালিকদের নিজেদের উদ্যোগে দোকানপাট...

আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে তিতাস নদ বাঁচাতে নৌ-শোভাযাত্রা

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদ রক্ষার দাবিতে নৌ-শোভাযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশের নদী, বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচান নদী...

বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদর বাজার...

ফকিরবাড়ি ও কালীবাড়ি: ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ

বরিশাল নগরের ইতিহাস ও ধর্মীয় সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ নিদর্শন ফকিরবাড়ি মসজিদ। দুই শতাব্দীরও বেশি পুরোনো এই মসজিদ নগরের অন্যতম প্রাচীন ইসলামি স্থাপনা হিসেবে পরিচিত।...
spot_img