Sunday, February 22, 2026
32 C
Dhaka

মাত্র দুই সপ্তাহের পানির মজুত, বিপর্যস্ত ইরানের রাজধানী

ইরানে দীর্ঘমেয়াদি খরার কারণে রাজধানী তেহরানে দেখা দিয়েছে ভয়াবহ পানি সংকট। শহরের অন্যতম প্রধান জলাধার আমির কবির ড্যামে ধারণক্ষমতার মাত্র ৮ শতাংশ পানি অবশিষ্ট আছে, যা দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্তই সরবরাহ চালু রাখা সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৩ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তেহরানের পানির প্রধান উৎসগুলোর একটি আমির কবির ড্যামে বর্তমানে মাত্র ১ কোটি ৪০ লাখ ঘনমিটার পানি রয়েছে। রাজধানীতে পানি সরবরাহের জন্য এটি পাঁচটি বড় বাঁধের একটি।

তেহরানের পানি কর্তৃপক্ষের পরিচালক বেহজাদ পারসা বলেন, “বর্তমান পানির পরিমাণ দিয়ে সর্বোচ্চ দুই সপ্তাহ পানি সরবরাহ বজায় রাখা সম্ভব।” তিনি আরও জানান, এ বছর তেহরান অঞ্চলে বৃষ্টিপাত প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গত বছর এই একই বাঁধে ৮ কোটি ৬০ লাখ ঘনমিটার পানি ছিল।

ইরান এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে। তেহরান প্রদেশে বৃষ্টিপাতের হার গত একশ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রাজধানীতে প্রতিদিন প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি ব্যবহার করা হয়, যার বড় অংশই এখন ঝুঁকিতে।

পানি সাশ্রয়ের অংশ হিসেবে কিছু এলাকায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গ্রীষ্মকালেও নিয়মিত পানি ও বিদ্যুৎ বিভ্রাট দেখা গেছে। চলতি বছরের জুলাই ও আগস্টে অতিরিক্ত তাপমাত্রা ও পানির অভাবে সরকার দু’টি সরকারি ছুটি ঘোষণা করেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, খারাপ পানি ব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির অতিব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইরানে এ সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ইরাকও ভয়াবহ খরায় ভুগছে, যেখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পানির স্তর ২৭ শতাংশ পর্যন্ত নেমে গেছে।

সূত্র: আল জাজিরা
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...

রাষ্ট্রপতির ডাকে অনুষ্ঠিত হবে প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার...

শিক্ষায় তিন অগ্রাধিকার ঘোষণা করেছেন মন্ত্রী মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল...

জায়েদ খানের সঙ্গে মুখোমুখি আড্ডায় কাজী মারুফ

ঢালিউডের প্রখ্যাত অভিনেতা কাজী মারুফ, যিনি এক সময় ‘ইতিহাস’...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত...

প্রেমিকার বাবার মামলায় প্রেমিকের যাবজ্জীবন, জামালপুরে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রেমিকার বাবার করা অপহরণ মামলায় যুবক...

পুরোনো টুথব্রাশ কেন ক্ষতিকর

দাঁত সুস্থ রাখতে নিয়মিত দাঁত ব্রাশ করার গুরুত্ব সবাই...

২৯ বছর পরও ঝুলে আছে সালমান শাহ হত্যা মামলার তদন্ত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের...

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

রাজধানীর যাত্রাবাড়ীর জুরাইন এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে...

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত, পাশে থাকা ১১ কোটি টাকার ট্রমা সেন্টার এখনো চালু হয়নি

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার...
spot_img

আরও পড়ুন

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে সরকারের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করার ক্ষেত্রে তিনটি পর্যায়ের পর্যবেক্ষণ...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল বিষয়ক...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন মো. আলাউদ্দিন পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রদল নেতা। পুলিশি পাহারায় নির্ধারিত সময়ের জন্য...
spot_img