Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

দুপুরে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা, সন্ধ্যায় ফের ইসরায়েলের হামলা

যুদ্ধবিরতি পুনরায় কার্যকর রাখার ঘোষণা দিয়েও গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চালানো এ হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার রাতের হামলায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দুপুরে অস্ত্রবিরতি কার্যকর রাখার ঘোষণা দেওয়ার পর একই দিন সন্ধ্যায় নতুন করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বেইত লাহিয়ায় হামলায় দুইজন নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, ওই এলাকায় অস্ত্র মজুত ছিল এবং তা তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল।

এই হামলার ফলে গাজার নাজুক অস্ত্রবিরতি চুক্তি আবারও অনিশ্চয়তায় পড়েছে। মঙ্গলবার দক্ষিণ গাজার রাফাহ এলাকায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিশোধমূলক হামলার নির্দেশ দেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ১০৪ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েল জানিয়েছে, তারা হামাসের সিনিয়র যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে এবং ‘ডজনখানেক’ যোদ্ধা নিহত হয়েছে। তবে কিছু ঘণ্টার মধ্যেই পুনরায় হামলা চালিয়ে তারা যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রতিশ্রুতি ভঙ্গ করে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক জানিয়েছেন, গুতেরেস গাজার বেসামরিক জনগণের ওপর ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, এত বিপুল সংখ্যক হতাহতের খবর ভয়াবহ এবং শান্তির সুযোগ হাতছাড়া না করার আহ্বান জানান তিনি। একই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নও।

হামাস জানায়, রাফাহে ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা যুদ্ধবিরতি মানার অঙ্গীকারে অটল। তবে সাম্প্রতিক হামলার কারণে এক মৃত ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে সংগঠনটি।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ রেডক্রসের প্রতিনিধিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে। হামাস এটিকে বন্দিদের অধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং বলেছে, যুদ্ধ চলাকালীন এ নিষেধাজ্ঞা ইসরায়েলের ‘ধারাবাহিক নির্যাতন নীতির’ অংশ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...
spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা...
spot_img