Saturday, March 14, 2026
37.5 C
Dhaka

উপসাগরীয় অঞ্চলের বন্ধুদের আর রক্ষা করবে না যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। কারণ, মার্কিন মিত্র দেশ ইসরায়েল সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে—যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে।

গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলি বিমানবাহিনী দোহায় একটি আবাসিক ভবনে বোমা হামলা চালায়। সেখানে হামাসের শীর্ষ নেতাদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে হামলায় কেবল নিম্নপদস্থ পাঁচজন নিহত হয়েছেন। হামাস দাবি করেছে, তাদের নেতৃত্ব অক্ষত আছে। এই ঘটনায় গাজায় চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

কাতারে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল। ছবি: রয়টার্স

এই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে দোহায় সফরকালে কাতারের পাশে থাকার অঙ্গীকার করেছিলেন। তিনি বলেছিলেন, প্রয়োজন হলে আমেরিকান সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবেন না। কিন্তু ইসরায়েলি হামলায় মার্কিন যুদ্ধবিমান ব্যবহৃত হওয়ায় ওয়াশিংটন বিব্রত অবস্থায় পড়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসরায়েলের পরিকল্পনার কথা আগেভাগে জানত না যুক্তরাষ্ট্র।

ইসরায়েলের অভ্যন্তরেই এ হামলা নিয়ে দ্বিধা ছিল। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, এতে গাজায় জিম্মি ইস্যু জটিল হবে এবং মার্কিন উদ্যোগে চলমান আলোচনায় নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবুও অভিযানের নির্দেশ দেন।

ঘটনার পর উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারের প্রতি প্রকাশ্য সমর্থন দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স দোহা সফর করেছেন। অতীতে কাতারের ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন ও আল জাজিরাকে পৃষ্ঠপোষকতা করা নিয়ে প্রতিবেশীদের ক্ষোভ থাকলেও এবার নিরাপত্তা উদ্বেগই প্রাধান্য পেয়েছে।

২০১৯ সাল থেকে সৌদি আরব ও আমিরাত ইরান ও তার মিত্রদের হামলার শিকার হলেও যুক্তরাষ্ট্র তাদের প্রত্যাশিত সুরক্ষা দিতে পারেনি। কাতারও সম্প্রতি একাধিকবার আক্রমণের শিকার হয়েছে। ফলে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলো মনে করছে, যুক্তরাষ্ট্র তাদের আর কার্যকরভাবে রক্ষা করতে পারবে না।

ট্রাম্প প্রশাসন ঘটনার পর কাতারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিলেও, উপসাগরীয় রাজতন্ত্রগুলোর মধ্যে আস্থাহীনতা আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বরং এ অঞ্চলের শাসকদের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে।

spot_img

আরও পড়ুন

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত...

নতুন ইউনিট চালু হলে তিন গুণ বাড়বে তেল পরিশোধন ক্ষমতা

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের...

থানায় গিয়ে মামলাকারীকে হুমকির অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি কলেজের...

বৃষ্টির পর চা–গাছে দেখা যাচ্ছে নতুন কুঁড়ি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা–বাগানগুলো কয়েক মাস ধরেই ছিল কিছুটা...

নির্ধারিত সময়েই ছাড়ছে আন্তনগর ট্রেন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু...

মিলিটারি–গ্রেড এনক্রিপশন প্রযুক্তিতে এগিয়ে বিশ্বসেরা সিকিউর ফোন

স্মার্টফোনের ওপর নির্ভর করেন না। তাদের যোগাযোগ, তথ্য আদান–প্রদান...

শিক্ষকের অভাবে অনেক স্কুলে নিয়মিত ক্লাস হচ্ছে না

ভোলার দুর্গম গ্রাম ও চরাঞ্চলের অনেক প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন...

কারাগার থেকে মুক্তির সময় উপস্থিত ছিলেন স্বজনেরা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস...

নির্বাচন ও সংসদ রাজনীতি ঘিরে আলোচনায় জামায়াত

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর...

বিনা কারণে রোজা ভঙ্গের কঠিন শাস্তি

ইসলামে রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। পবিত্র রমজান মাসে...

ভারতে মোবাইল ডেটায় নতুন করের চিন্তা

ভারতে মোবাইল ডেটা ব্যবহারের ওপর অতিরিক্ত কর আরোপের পরিকল্পনা...

৮ হাজার টাকার হেডফোন নিয়েই শুরু সমালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ব্যবহৃত হেডফোনের মান নিয়ে...
spot_img

আরও পড়ুন

শেষ মুহূর্তে বৃষ্টির ধাক্কা বইমেলায়

শেষ পর্যায়ে এসে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন অমর একুশে বইমেলায় অংশ নেওয়া প্রকাশক ও বিক্রেতারা। শুক্রবার (১৩ মার্চ) রাতে আকস্মিক ঝড়বৃষ্টিতে অনেক স্টলে পানি...

প্রচারপত্র না পেয়ে বিপাকে মাঠপর্যায়ের কর্মীরা

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (১৪ মার্চ) সকাল থেকে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক এ কর্মসূচি...

তরমুজের বীজে লুকিয়ে আছে পুষ্টির ভান্ডার

গরমের দিনে ঠান্ডা তরমুজ খেতে গিয়ে অনেক সময় অসাবধানতাবশত বীজ গিলে ফেলেন অনেকে। এ নিয়ে অনেকের মনে ছোটবেলা থেকেই নানা ধরনের ভয় কাজ করে।...

নতুন ইউনিট চালু হলে তিন গুণ বাড়বে তেল পরিশোধন ক্ষমতা

দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) দ্বিতীয় ইউনিট নির্মাণে আবারও বিদেশি ঋণের দিকে ঝুঁকছে সরকার। অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পটি সরকারি...
spot_img