Friday, April 3, 2026
30 C
Dhaka

বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত : রাজনাথ সিং

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনা চায় না, বরং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হোক— সেটিই চায় নয়াদিল্লি।

ভারতের বেসরকারি সংবাদমাধ্যম নেটওয়ার্ক–১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। উত্তেজনা নয়। তবে ইউনূসের উচিত হবে নিজের বক্তব্যে শব্দ চয়নে সতর্ক থাকা।”

তিনি আরও বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই— ভারত সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। কিন্তু আমাদের মূল লক্ষ্য সব প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।”

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে চলছে।

সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে এই টানাপোড়েন আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি (সিজিসিএসসি)-এর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। এই দুই দেশই বর্তমানে ভারতের কূটনৈতিক প্রতিদ্বন্দ্বী তালিকায় রয়েছে।

তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে ড. ইউনূস অতিথিদের ‘আর্ট অব ট্রায়াম্ফ’ নামে একটি বই উপহার দেন। বইটি ২০২৪ সালের জুলাই-আগস্টের জনআন্দোলনের সময়কার বিভিন্ন ছবি, পোস্টার ও গ্রাফিতির সংকলন।

তবে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর দাবি, বইটিতে ‘গ্রেটার বাংলাদেশ’ শিরোনামে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতের আসাম রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। শুধু তাই নয়, সংকলনে নাকি আসাম দখলের পর প্রশাসনিক কাঠামো কেমন হবে তারও বিস্তারিত পরিকল্পনার উল্লেখ রয়েছে।

এ অভিযোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের রাজনৈতিক মহল। বিশ্লেষকদের মতে, এই ঘটনাই সম্ভবত রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের পেছনের কারণ। তবে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে বোঝা যাচ্ছে, দিল্লি এখনো কূটনৈতিক উত্তেজনা নয়, বরং আলোচনার পথেই সমস্যা সমাধান চায়।

সূত্র: ফার্স্টপোস্ট
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার।...

সামরিক জান্তার কঠোর অবস্থানে আন্তর্জাতিক উদ্বেগ

বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির...

তেল ও হরমুজ নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত...

ধর্ম পালনে বাধা এলে কী করবেন

হজরত ইবরাহিম (আ.) তাঁর কওমকে একত্ববাদের পথে আহ্বান জানানোর...

যুক্তরাষ্ট্রে সামরিক নেতৃত্বে পরিবর্তনের ঝড়

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ...

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়...

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ...

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি...

ইসলামে নিরাপত্তার গুরুত্ব কতটা

মানুষের জীবনে নিরাপত্তা একটি মৌলিক প্রয়োজন, যা হারিয়ে গেলে...

দিলারা হাফিজের স্মরণে গুলশানে দোয়া মাহফিল

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের...
spot_img

আরও পড়ুন

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই তীব্র হয়ে উঠছে। সামরিক শক্তির প্রদর্শনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে খোলামেলা অবস্থান নেয়, সেখানে সাইবার...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। পাশাপাশি, সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা দিয়ে ট্রেনের নিচে ফেলার চেষ্টা করা হয়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই যাত্রী।...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জুরং এলাকায় একটি পার্কে এই অভিযান চালিয়ে ১৬টি...
spot_img