Wednesday, April 1, 2026
25 C
Dhaka

শান্তিতে নোবেল এবার ইথিওপিয়ায়

মাহমুদ আব্দুল্লাহ

১৯৯৮ সালের মে মাস। আফ্রিকার দুই দেশ ইরিত্রিয়া আর ইথিওপিয়ার মাঝে শুরু হলো লড়াই। সীমান্ত বিরোধ, সন্ত্রাস আর বিতর্কিত এলাকা নিয়ে এই যুদ্ধ টিকে রইল দীর্ঘ দুটি দশক। হর্ন অব আফ্রিকা খ্যাত এই অঞ্চলে যুদ্ধে লিপ্ত হওয়া দেশদুটি আবার বিশ্বের দরিদ্রতম দেশের অন্যতম। এই সময়কালে তারা ব্যয় করেছে কোটি কোটি ডলার। হতাহত হয়েছে দশ হাজারের বেশি মানুষ। গৃহহীন রিফিউজি হয়েছে বহু। ইরিত্রিয়ার বিপক্ষে অভিযোগ ছিল আন্তর্জাতিক আইন লংঘন করে ইথিওপিয়ার ওপর আক্রমণ চালানোর। যুদ্ধের শেষদিকে সমস্ত বিরোধপূর্ণ অঞ্চল ইথিওপিয়ার দখলে চলে যায় এবং ইথিওপিয় বাহিনী ইরিত্রিয়ার ভেতরে অগ্রসর হয়। পরবর্তীতে জাতিসংঘের পক্ষ থেকে ইরিত্রিয়া-ইথিওপিয়া বাউন্ডারি কমিশন একটি সীমানা প্রস্তাব করে সীমান্ত শহর বাদমে’তে স্থাপন করার জন্য, যা ছিল উভয়দেশের সংঘাতের কারণ। যদিও ইথিওপিয়া সীমান্ত শহর বাদমে ও সেরোনো থেকে তার দখলদারিত্ব ছেড়ে দেয়নি। অবশেষে ২০১৮ সালের পাঁচই জুন সংঘাতের বিশ বছর পর একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদ ইরিত্রিয়ার দাবি মেনে নিয়ে দীর্ঘ দু’দশকের সংঘাতের ইতি টানেন।

এ বছর অনুমিত নোবেল লরিয়েটের আলোচনায় সবচেয়ে চড়া দাবি শোনা যাচ্ছিল পরিবেশবাদী আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গের পক্ষে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন ও আবি আহমেদের পক্ষেও আলোচনা চলছিল। ওদিকে ডোনাল্ড ট্রাম্প নিজের নোবেল প্রাপ্তির দাবী জানিয়ে বক্তব্য রেখেছিলেন! কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে আফ্রিকার সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী আবি আহমেদ ক্ষমতাগ্রহণের দেড় বছরের মাথায় শান্তিতে নোবেল জয় করলেন। যা পাওয়ার পর নোবেল কমিটির সেক্রেটারির সাথে এক ফোনালাপে আবি আহমেদ বলেছেন, “আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই পুরষ্কার আফ্রিকাকে দেওয়া হয়েছে, ইথিওপিয়াকে দেয়া হয়েছে। এবং আমি কল্পনা করতে পারছি আফ্রিকার নেতৃবৃন্দ এটাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করবেন আমাদের মহাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে।” নোবেল কমিটি পুরষ্কার ঘোষনার পর জানিয়েছে, ‘নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার ইথিওপিয়ান প্রধানমন্ত্রী আবি আহমেদকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শান্তি প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক সহযোগিতা স্থাপনে তার উদ্যোগের কারণেই আমাদের এই সিদ্ধান্ত। এই পুরস্কার তাদের জন্যও যারা ইথিওপিয়া, পূর্ব ও উত্তর আফ্রিকায় শান্তি আননয়নের জন্য নিরলস কাজ করছেন।’

এছাড়া আফ্রিকার অন্যান্য নেতৃবৃন্দ মি. আবি আহমেদকে শুভেচ্ছা জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুভেচ্ছা জানিয়ে বলেছে, আবি আহমেদ যে জন্য পুরষ্কার পেয়েছেন তা সম্পন্ন হওয়া থেকে এখনও অনেকটা দূরে। নোবেল পুরষ্কারের সাথে স্বাভাবিক কিছু বিতর্ক সব সময়ই জড়িয়ে থাকে। ইথিওপিয়ায় ১৯৭৫ সালে তিন হাজার বছরের পুরনো ইথিওপিয়ান সাম্রাজ্যের পতন ঘটে এবং বামপন্থী শাসনের সূচনা হয়, এমনকি আবি আহমেদের সরকারও বামপন্থী মতাদর্শের অনুসারী হিসেবে দেশ পরিচালনা করেন। তবে আবি আহমেদ তার সরকারকে একটি সংস্কারবাদী বামপন্থী ধারায় প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যা কিনা তার সরকারকে আফ্রিকায় আমেরিকার অন্যতম সহায়ক শক্তি হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু আবি আহমেদের ব্যাপারে অভিযোগ রয়েছে ইথিওপিয়ার সবচেয়ে বড় মুসলিম গোত্র ওরোমোর জনসংখ্যায় মুসলিমদের সংখ্যা কমিয়ে এনে একটি খৃষ্টানপ্রধান গোত্রে রূপান্তরিত করবার৷ আবি আহমেদ নিজে ওরোমো মুসলিম ছিলেন, পরবর্তিতে ধর্ম পরিবর্তন করে খৃষ্টান হন। তাই নোবেল শান্তি পুরষ্কারের ফলে আফ্রিকায় শান্তি পুরোপুরি আসছে, বিষয়টা এরকম নয়।

একজন আবি আহমেদ:
আবি আহমেদের জন্ম ১৯৭৬ সালে ইথিওপিয়ায় এক মুসলিম বাবা ও খৃষ্টান মায়ের সংসারে৷ তার পড়াশোনা একাধারে দেশে এবং বিদেশে৷ তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অভ গ্রিনউইচ থেকে এমএ করেন ট্রান্সফর্মেশনাল লিডারশিপের ওপর, যুক্তরাষ্ট্রের এশল্যান্ড ইউনিভার্সিটির অধীন ইথিওপিয়ার একটি কলেজ থেকে এমবিএ এবং আদ্দিস আবাবা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন পীস এন্ড সিকিউরিটি ইস্যুজের ওপর৷ তিনি রাজনীতিতে প্রবেশ করেন ২০১০ সালে ওরোমো পিপলস ডেমোক্রেটিক অর্গানাইজেশনের পক্ষ থেকে। বর্তমানে তিনি ইথিওপিয়ার ক্ষমতাসীন জোট ইথিওপিয়ান পিপলস রেভ্যুলেশনারি ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান এবং তার নিজের দল ওরোমো ডেমোক্রেটিক অর্গানাইজেশনের চেয়ারম্যান। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মাঝে দীর্ঘ ২০ বছর ধরে চলে আসা অচলাবস্থা নিরসন করার স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আবি আহমেদ আলী৷

সূত্র: বিবিসি, উইকিপিডিয়া, ফেসবুক

spot_img

আরও পড়ুন

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...
spot_img

আরও পড়ুন

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের বিকল্প নেই। জন্মের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়া হলে শিশু মারাত্মক সংক্রামক রোগ থেকে...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা হয়। এতে আদৌ কোনো ভুল হয় কি না—এ প্রশ্ন দীর্ঘদিন ধরেই কৌতূহলের বিষয়। অসীম দশমিক...
spot_img