Friday, April 3, 2026
30 C
Dhaka

সামরিক জান্তার কঠোর অবস্থানে আন্তর্জাতিক উদ্বেগ

বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির সামরিক জান্তা শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের সেপ্টেম্বরে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতা দখল করেন। ওই অভ্যুত্থানের মাধ্যমে তিনি আগের সামরিক নেতৃত্বকেও ক্ষমতা থেকে সরিয়ে দেন।

ক্ষমতায় আসার পর থেকে তিনি ভিন্নমত কঠোরভাবে দমন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। গত বছর দেশটির সামরিক সরকার নির্বাচন কমিশন বিলুপ্ত করে। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনা-নিয়ন্ত্রিত সংসদ সব রাজনৈতিক দল ভেঙে দেয়, যদিও এসব রাজনৈতিক দলের কার্যক্রম ২০২২ সাল থেকেই স্থগিত ছিল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিবিকে দেওয়া সাক্ষাৎকারে ত্রাওরে বলেন, ‘আমরা এখন নির্বাচন নিয়েই কথা বলছি না। মানুষকে গণতন্ত্র ভুলে যেতে হবে। গণতন্ত্র আমাদের জন্য নয়।’ তার এই মন্তব্য দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

২০২২ সালের জানুয়ারিতে প্রথম অভ্যুত্থানের পর বুরকিনা ফাসোতে গণতান্ত্রিক শাসনে ফেরার একটি প্রক্রিয়া শুরু হয়েছিল, যা ২০২৪ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে পরবর্তীতে সামরিক সরকার রূপান্তরকাল আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে দীর্ঘদিনের সহিংসতায় বিপর্যস্ত দেশটির নেতৃত্বে সামরিক শাসনের মেয়াদ আরও দীর্ঘায়িত হয়।

জাতিসংঘ বুরকিনা ফাসোকে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নাগরিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। ক্ষমতায় আসার পর থেকে ত্রাওরের নেতৃত্বাধীন জান্তা সরকার পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ফ্রান্সের প্রতি বিরূপ অবস্থান নিয়েছে। একইসঙ্গে বহু আন্তর্জাতিক গণমাধ্যমের কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত করা হয়েছে এবং কিছু সাংবাদিককে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প...

৩৯.৭ ডিগ্রিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ...

দেড় বছর ধরে ভাতা না পেয়ে কষ্টে বৃদ্ধ আবদুল মজিদ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৯০ বছর বয়সী আবদুল মজিদকে...

দেশেই উৎপাদন হয় পেট্রোল-অকটেন, তারপরও এত সংকট কেন?

বাংলাদেশে পেট্রোল এবং অকটেন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। সিলেটের হবিগঞ্জে...

হজ মুমিনের স্বপ্নের ইবাদত

হজ আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য ফরজ বিধান। এটি...

যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক মহলে

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার...

বিশ্ববাজারের প্রভাবে পাকিস্তানে জ্বালানির দামে তীব্র বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম...

পুরোনো আইফোনে বাড়ছে সাইবার ঝুঁকি

বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার হুমকি...

মেঘের গর্জন ও বজ্রপাত: বিজ্ঞান ও ধর্মীয় ব্যাখ্যার সমন্বয়

প্রকৃতির বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে বজ্রপাত ও মেঘের গর্জন অন্যতম।...

ইরান-ইসরায়েল সংঘাতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল জানিয়েছে, শুক্রবার (৫ ডিসেম্বর)...

বন্ধ্যত্ব চিকিৎসায় আইইউআই পদ্ধতি, কারা নিতে পারেন এই সেবা

বন্ধ্যত্ব নিরসনে ইনট্রা-ইউটেরিন ইনসেমিনেশন বা আইইউআই বর্তমানে বহুল ব্যবহৃত...

কেন সম্পর্ক সীমিত রাখা জরুরি, মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ভাবনা

বর্তমান সময়ে ব্যক্তিগত সম্পর্কের ধরনে পরিবর্তন নিয়ে নতুন করে...

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই...
spot_img

আরও পড়ুন

বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার বাংলাদেশের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ সচল রাখতে বিকল্প উৎস থেকে আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল...

৩৯.৭ ডিগ্রিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক...

দেড় বছর ধরে ভাতা না পেয়ে কষ্টে বৃদ্ধ আবদুল মজিদ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রায় ৯০ বছর বয়সী আবদুল মজিদকে সরকারি তালিকায় ‘মৃত’ দেখানো হওয়ায় বন্ধ হয়ে গেছে তাঁর বয়স্ক ভাতা। শুক্রবার (৫ ডিসেম্বর) জানা...

দেশেই উৎপাদন হয় পেট্রোল-অকটেন, তারপরও এত সংকট কেন?

বাংলাদেশে পেট্রোল এবং অকটেন স্থানীয়ভাবে উৎপাদিত হয়। সিলেটের হবিগঞ্জে গ্যাসফিল্ডস লিমিটেডের ফ্র্যাকশনেশন প্ল্যান্টে এই জ্বালানি তৈরি হয়। তবুও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানির ঘাটতি...
spot_img