Friday, April 3, 2026
30 C
Dhaka

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানে নাগরিকদের জন্য বিনামূল্যে গণপরিবহন চালুর ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রদেশ।

শুক্রবার (৩ এপ্রিল) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য ইসলামাবাদ ও পাঞ্জাবের সাধারণ মানুষ বিনামূল্যে গণপরিবহন ব্যবহার করতে পারবেন। মূলত শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর যাতায়াত ব্যয় কমিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতি লিটার পেট্রোলের দাম ১৩৭.২৩ রুপি থেকে বেড়ে ৪৫৮.৪১ রুপিতে পৌঁছায়। একইভাবে হাই-স্পিড ডিজেলের দাম ১৮৪.৪৯ রুপি বেড়ে ৫২০.৩৫ রুপিতে দাঁড়ায়। এই পরিস্থিতি সাধারণ মানুষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে।

উদ্ভূত সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের সরকারি বাস চলাচল বিনামূল্যে করার নির্দেশ দেন। শনিবার (৪ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, এই প্রকল্পে প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় হতে পারে।

অন্যদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও প্রদেশের বাসিন্দাদের জন্য একটি বড় ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যাকেজের আওতায় অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাসসহ সব ধরনের সরকারি গণপরিবহন বিনামূল্যে ব্যবহার করা যাবে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পাকিস্তান এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। একইসঙ্গে তিনি নাগরিকদের ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান এবং মোটরসাইকেল মালিকদের ভর্তুকি সুবিধা পেতে আগামী ১৫ দিনের মধ্যে নিজ নামে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করেন।

সরকারি এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন সম্পর্ক সীমিত রাখা জরুরি, মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ভাবনা

বর্তমান সময়ে ব্যক্তিগত সম্পর্কের ধরনে পরিবর্তন নিয়ে নতুন করে...

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার।...

সামরিক জান্তার কঠোর অবস্থানে আন্তর্জাতিক উদ্বেগ

বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির...

তেল ও হরমুজ নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত...

ধর্ম পালনে বাধা এলে কী করবেন

হজরত ইবরাহিম (আ.) তাঁর কওমকে একত্ববাদের পথে আহ্বান জানানোর...

যুক্তরাষ্ট্রে সামরিক নেতৃত্বে পরিবর্তনের ঝড়

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ...

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়...

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ...

ইসলামে নিরাপত্তার গুরুত্ব কতটা

মানুষের জীবনে নিরাপত্তা একটি মৌলিক প্রয়োজন, যা হারিয়ে গেলে...
spot_img

আরও পড়ুন

কেন সম্পর্ক সীমিত রাখা জরুরি, মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ভাবনা

বর্তমান সময়ে ব্যক্তিগত সম্পর্কের ধরনে পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব সম্পর্ক সমানভাবে গভীর হওয়া প্রয়োজন নয়—এই ধারণা এখন মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ...

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই তীব্র হয়ে উঠছে। সামরিক শক্তির প্রদর্শনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে খোলামেলা অবস্থান নেয়, সেখানে সাইবার...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। পাশাপাশি, সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য...
spot_img