Sunday, March 15, 2026
22.5 C
Dhaka

ছয় মাস পর মুক্তি পেলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

ভারতের লাদাখের পরিচিত অধিকারকর্মী ও পরিবেশ আন্দোলনের মুখ সোনম ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দেশটির সরকার। প্রায় ছয় মাস কারাভোগের পর শনিবার (১৪ মার্চ) পশ্চিম ভারতের জোধপুর শহরের একটি কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) অনুযায়ী ওয়াংচুককে আটক রাখার সিদ্ধান্ত ‘পর্যালোচনার পর’ তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরই তাকে কারামুক্ত করা হয়।

লেহ এপেক্স বডির আইনজীবী মুস্তফা হাজি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবারই জোধপুরের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫৯ বছর বয়সী এই অধিকারকর্মী। তবে মুক্তি দেওয়া হলেও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাহার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি।

পরিবেশ রক্ষা ও লাদাখের অধিক স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সোনম ওয়াংচুক। পেশায় প্রকৌশলী এই কর্মী হিমালয় অঞ্চলে পানি সংরক্ষণ প্রকল্প নিয়ে কাজ করে আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছেন। ২০১৮ সালে পরিবেশ সংরক্ষণ ও লাদাখে স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদানের জন্য তিনি রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হন।

গত বছরের সেপ্টেম্বর মাসে লাদাখে একটি বিক্ষোভের পর তাকে গ্রেফতার করা হয়। ওই বিক্ষোভে চারজন নিহত হন এবং বহু মানুষ আহত হন বলে জানায় স্থানীয় প্রশাসন। নয়াদিল্লির দাবি ছিল, ওয়াংচুকের ‘উত্তেজক ভাষণ’ ওই সহিংসতার জন্য দায়ী। সে সময় তিনি লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া এবং আদিবাসী জনগোষ্ঠীর জমি ও পরিবেশ রক্ষার দাবিতে অনশন কর্মসূচি পালন করছিলেন।

ভারতের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত আটক রাখা সম্ভব। তবে সরকার জানিয়েছে, লাদাখে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক বিশ্বাসের পরিবেশ তৈরি করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে অর্থবহ সংলাপ চালিয়ে যেতে চায়।

এদিকে সোনম ওয়াংচুকের জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত জনপ্রিয় বলিউড সিনেমা থ্রি ইডিয়টসে তার আদলে একটি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আমির খান।

সূত্র: আল জাজিরা

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান: রাষ্ট্রদূত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয়...

গ্যাস সংকটে মেস ও হোটেলের রান্নায় নতুন চ্যালেঞ্জ

এলপিজি বা রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় ভারতের কয়েকটি...

গারানের চোখে মহাকাশ থেকে দেখা পৃথিবীর বাস্তবতা

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনায় গভীর পরিবর্তন...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের...

ফোন সার্ভিসে দেওয়ার আগে ডেটা সুরক্ষার সহজ উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের...

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায়...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...

পর্যাপ্ত সরবরাহ শুরু হলে কর্মসূচি বাতিল হবে

খুলনার দৌলতপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে...

৪০ বিলিয়ন ঘনফুট মজুদ, ১০ বছরের জন্য উত্তোলন সম্ভব

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন...

রমজানে রোজা ভঙ্গের প্রতিকার কী

রমজান মাস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সময়, যেখানে মুসলমানরা আল্লাহর...

সুজানগরে অবৈধ তেল মজুত, এক ব্যক্তি জরিমানা

পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অবৈধভাবে মজুদ করা...

নোয়াখালীর ব্যবসায়ী নিখোঁজ, পরে লাশ উদ্ধার

নোয়াখালীর সুধারাম থানার এলাকায় নিখোঁজ হওয়ার দুই দিন পর...
spot_img

আরও পড়ুন

হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান: রাষ্ট্রদূত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিত আকারে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি এ...

গ্যাস সংকটে মেস ও হোটেলের রান্নায় নতুন চ্যালেঞ্জ

এলপিজি বা রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় ভারতের কয়েকটি বড় শহরে হোটেল, রেস্তোরাঁ এবং মেস পরিষেবায় চাপ তৈরি হয়েছে। বিশেষ করে বেঙ্গালুরুর মতো তথ্যপ্রযুক্তিনির্ভর...

গারানের চোখে মহাকাশ থেকে দেখা পৃথিবীর বাস্তবতা

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনায় গভীর পরিবর্তন আনতে পারে বলে মনে করেন নাসার নভোচারী রন গারান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে টানা ১৭৮ দিন...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের অধিকার হিসেবে বিবেচিত। আল্লাহর সঙ্গে সম্পর্কিত অনেক হক আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার...
spot_img