Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকার একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রির বিষয়ে শিগগিরই পেট্রোল পাম্পগুলোকে লিখিত নির্দেশনা দেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে, যা অস্বাভাবিক নয়। কারণ বৈশ্বিক পরিস্থিতিতে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং সে কারণেই অনেকের মধ্যে জ্বালানি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

প্রতিমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক কয়েক দিনে সাধারণ সময়ের তুলনায় কয়েকগুণ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। অনেক ক্রেতাই স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ করছেন। এ ধরনের আতঙ্ক থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এর প্রভাব দেশের বাজারেও পড়ছে বলে উল্লেখ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে এবং সম্ভব হলে তেলের দাম বাড়ানো এড়ানোর চেষ্টা করা হবে। তবে প্রয়োজন হলে সেই বিষয়টি জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...
spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এখন পর্যন্ত গণনায় দলটি ১১০টি...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির এক গুরুত্বপূর্ণ সময়। পুরো মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজেকে পাপ ও অবাধ্যতা থেকে দূরে...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন ইবাদত, ত্যাগ, সংযম ও দানশীলতার প্রতিটি আমলের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। এ সময় মানুষের আত্মিক...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি এবং...
spot_img