Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি হবে না, যদি না দেশটি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে। তার মতে, তেহরান যদি শর্ত মেনে নতুন নেতৃত্ব গঠন করে, তাহলে ইরানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত থাকবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক অসাধারণ ও অত্যন্ত সাহসী মিত্র-অংশীদাররা মিলে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব।’

পোস্টের শেষাংশে নিজের বহুল আলোচিত স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর অনুকরণে ট্রাম্প নতুন একটি স্লোগান ব্যবহার করেন— ‘মেক ইরান গ্রেট এগেইন’।

এদিকে যুদ্ধের সপ্তম দিনে শুক্রবার ইরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে নতুন করে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন। একই সঙ্গে ফার্স নিউজ এজেন্সির আংশিক সরকারি প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পারান্দ শহরে দুটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে জবাবে ইরান পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন পর্যন্ত এসব হামলার প্রভাব ছড়িয়ে পড়েছে। ইরান দাবি করেছে, তারা মার্কিন ঘাঁটি ও রাডার ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করেছে।

এদিকে ইসরাইলি বিমান বাহিনী লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে এবং রাজধানী বৈরুতের দক্ষিণ উপনগর এলাকাও লক্ষ্যবস্তু করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে দেশজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ২১৭ জন নিহত এবং ৭৯৮ জন আহত হয়েছেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...
spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন ক্রিপ্টোকারেন্সির বাজারও ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই দিনে মিসরে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের উত্থান ঘটেছিল, আবার বাগদাদে এক মহান...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকদের মতে, পরিকল্পিত গর্ভধারণই মা ও শিশুর সুস্থতার জন্য সবচেয়ে নিরাপদ পথ। আধুনিক...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এর ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন সপ্তাহ ব্যবধানে ২০ হাজার ৪১৩ কোটি...
spot_img