গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি–কে ইরানের লিডারশিপ কাউন্সিলের ধর্মীয় বিচারবিদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই কাউন্সিলই ইরানের শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পালন করবে।
সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টস। অস্থায়ী লিডারশিপ কাউন্সিলে আরাফির সহকর্মী হিসেবে আছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই।
এদিকে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির নেতৃত্ব কার হাতে—এই প্রশ্নে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সিবিএস নিউজ–কে তিনি বলেছেন, “আমি জানি এখন ইরানের হয়ে কে সিদ্ধান্ত নিচ্ছেন, তবে তা প্রকাশ করতে পারব না।” তিনি ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরানের পক্ষ থেকেও তার মতামত চাওয়া হতে পারে।
সিএ/এসএ


