Sunday, March 1, 2026
34.3 C
Dhaka

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে তেহরান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। স্থানীয় সময় রবিবার (১ মার্চ) ভোরে সরকার তার মৃত্যুর ঘোষণা দেয়। এর আগের দিন দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয় বলে জানানো হয়েছে।

খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর ইরানজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন শহরে তার সমর্থকদের শোক প্রকাশ করতে দেখা গেছে। রাষ্ট্রীয়ভাবে ৪০ দিনের শোক ঘোষণা করেছে সরকার। এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, রাষ্ট্রীয় কর্মসূচি সীমিত করা এবং ধর্মীয় ও রাজনৈতিক পরিসরে বিশেষ শোকানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে তার মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এক উপস্থাপক। সরাসরি সম্প্রচারের সময় বিবৃতি পড়ার একপর্যায়ে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে এবং তাকে কাঁদতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তার মৃত্যু ইরানের রাজনীতি ও আঞ্চলিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর দাবি প্রথমে প্রকাশ্যে আনেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বাংলাদেশ সময় রবিবার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিরা সমবেদনা প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা...

মিনাবের বিদ্যালয়ে ১৪৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি)...

বাবুগঞ্জ ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন

শিলন্দিয়ার শনিবারের রাতটা শুধু আগুনের নয়, এটি ছিল একটি...

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি...

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)...

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন নিশ্চিত

শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে...

ভূমিকম্প মোকাবেলায় প্রাথমিক পরিকল্পনা তৈরি হচ্ছে

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত...

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম চিহ্নিত

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের...

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে তিন দিনের সফরে

তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা আসছেন...

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে...

ধান ছেড়ে তরমুজে সাফল্যের গল্প

ধানচাষের প্রচলিত ধারার বাইরে গিয়ে তরমুজ আবাদে সফলতার নজির...

ইরান ইস্যুতে রাজপথে নামছে জামায়াত

ইরান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ...

জীবননগর সংঘর্ষে নিহত কর্মী, ঢাকায় জামায়াতের কর্মসূচি

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে বিএনপি ও জামায়াতের দুপক্ষের সংঘর্ষে...

যৌথ হামলায় ইরানের সামরিক নেতৃত্বে বড় ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ...
spot_img

আরও পড়ুন

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিরা সমবেদনা প্রকাশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিরা ইরানিদের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহানভূতি প্রকাশ করেছেন। রবিবার...

মিনাবের বিদ্যালয়ে ১৪৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি) একদিনে ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। দখলদার ইসরায়েলের পক্ষ থেকে আল-জাজিরার মাধ্যমে এ...

বাবুগঞ্জ ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন

শিলন্দিয়ার শনিবারের রাতটা শুধু আগুনের নয়, এটি ছিল একটি দরিদ্র পরিবারের জীবনের অন্ধকার রাত। দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের চোখের সামনে একে একে পুড়ে মরল...

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী ইমা করিম (৪৮) ও তার সহযোগী শাকিল (২৪)...
spot_img