Sunday, March 1, 2026
34.3 C
Dhaka

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় নতুন হুঁশিয়ারি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরও আঞ্চলিক উত্তেজনা থামেনি। বরং ইরানি বাহিনী আরও জোরালোভাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে ইরানকে এমন শক্তি দিয়ে জবাব দেওয়া হবে, যা আগে কখনো দেখা যায়নি। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান শিগগিরই ‘অভূতপূর্ব আঘাত’ হানার পরিকল্পনা করছে। তিনি লেখেন, ‘ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচণ্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি!’

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়। এক বিবৃতিতে তারা জানায়, ‘অধিকৃত অঞ্চল এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।’

পর্যবেক্ষকদের মতে, উভয় পক্ষের এই বক্তব্য ও পাল্টা হুমকি মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। সামরিক প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং আঞ্চলিক জোট রাজনীতির কারণে পরিস্থিতি দ্রুত জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মিনাবের বিদ্যালয়ে ১৪৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি)...

বাবুগঞ্জ ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন

শিলন্দিয়ার শনিবারের রাতটা শুধু আগুনের নয়, এটি ছিল একটি...

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি...

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ)...

রমজানের পর সিটি করপোরেশন নির্বাচন নিশ্চিত

শিগগিরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে...

ভূমিকম্প মোকাবেলায় প্রাথমিক পরিকল্পনা তৈরি হচ্ছে

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মহানগরীতে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত...

৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম চিহ্নিত

সারা দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের...

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি বাংলাদেশে তিন দিনের সফরে

তিন দিনের সফরে আগামী মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা আসছেন...

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষ, নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে...

ধান ছেড়ে তরমুজে সাফল্যের গল্প

ধানচাষের প্রচলিত ধারার বাইরে গিয়ে তরমুজ আবাদে সফলতার নজির...

ইরান ইস্যুতে রাজপথে নামছে জামায়াত

ইরান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ...

জীবননগর সংঘর্ষে নিহত কর্মী, ঢাকায় জামায়াতের কর্মসূচি

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বশত্রুতার জেরে বিএনপি ও জামায়াতের দুপক্ষের সংঘর্ষে...

যৌথ হামলায় ইরানের সামরিক নেতৃত্বে বড় ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ...

খামেনির মৃত্যুসংবাদ পড়তে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উপস্থাপক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা...
spot_img

আরও পড়ুন

মিনাবের বিদ্যালয়ে ১৪৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ইসরায়েলের বিমানবাহিনী শনিবার (২৮ ফেব্রুয়ারি) একদিনে ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে। দখলদার ইসরায়েলের পক্ষ থেকে আল-জাজিরার মাধ্যমে এ...

বাবুগঞ্জ ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন

শিলন্দিয়ার শনিবারের রাতটা শুধু আগুনের নয়, এটি ছিল একটি দরিদ্র পরিবারের জীবনের অন্ধকার রাত। দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের চোখের সামনে একে একে পুড়ে মরল...

মাদক বিরোধী অভিযানে অভিযুক্তরা আটক

বগুড়ার ধুনট উপজেলায় বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী ইমা করিম (৪৮) ও তার সহযোগী শাকিল (২৪)...

চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিলেন এমপিপুত্র

সিএনজি অটোরিকশা থেকে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম...
spot_img