Saturday, February 28, 2026
17.7 C
Dhaka

২৭৪ তালেবান সেনা হত্যা, ৭৩ চৌকি ধ্বংসের দাবি পাকিস্তানের

Pakistan সেনাবাহিনী দাবি করেছে, সাম্প্রতিক অভিযানে তারা ২৭৪ জন আফগান তালেবান সেনা ও জঙ্গিকে হত্যা করেছে। একইসঙ্গে আফগান বাহিনীর ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানিয়েছে। এসব তথ্য জানানো হয় স্থানীয় সময় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামাবাদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, এখন পর্যন্ত তাদের অভিযানে ২৭৪ জন আফগান তালেবান সেনা নিহত এবং ৪ শতাধিক আফগান সেনা আহত হয়েছে। তিনি আরও দাবি করেন, ৭৩টি চৌকি ধ্বংস এবং ১৭টি চৌকি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি আফগান বাহিনীর অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও কামান ধ্বংস করা হয়েছে।

এদিকে, পাকিস্তানের দাবি অনুযায়ী, আফগানিস্তানের হামলায় এ পর্যন্ত ১২ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আইএসপিআর মহাপরিচালক জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আফগানিস্তানে ইসলামাবাদের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, আফগান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তানই বহুবার যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তিনি বলেন, আফগানিস্তান সংলাপের মাধ্যমে সমাধান চায়। তবে পাকিস্তান হামলা চালিয়ে গেলে জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তার ভাষায়, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। এতে বার্তা দেওয়া হয়েছে, আমাদের হাত তাদের গলা পর্যন্ত পৌঁছাতে পারে।”

জবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যু ‘পূর্বপরিকল্পিত অজুহাত’, যা এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলেও দাবি করেন তিনি। এছাড়া তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ভালো হলেও তা কখনোই পাকিস্তানের বিরুদ্ধে নয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ: পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য...

গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খাওয়ার নিয়ম

রমজানের মাসে সেহরি খাওয়া সুন্নত। কখনো দেখা যায়, ঘুমের...

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০ বছরেও কোনো অগ্রগতি নেই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে ২০১৬ সালের ৪...

ইবাদতের সুবিধায় শরীর সচল রাখার উপায়

রমজান মাস সংযম ও ইবাদতের সময় হলেও সুস্থ থাকা...

জিন বিশ্লেষণে নতুন সম্ভাবনা আনছে আলফাজিনোম

চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করেছে গুগল ডিপমাইন্ড। প্রতিষ্ঠানটি...

দুগ্ধদানকারিণী মায়েদের জন্য রোজার বিধান কী বলে শরিয়ত

ইসলামে রোজা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তবে শরিয়তে বিশেষ...

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা।...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...
spot_img

আরও পড়ুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ: পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য ৮০ হাজারের বেশি শিক্ষক আবেদন করেছেন। নিয়োগ পরীক্ষা সম্ভাব্যভাবে আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত...

গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খাওয়ার নিয়ম

রমজানের মাসে সেহরি খাওয়া সুন্নত। কখনো দেখা যায়, ঘুমের মাঝে স্বপ্নদোষ হয়ে গেছে বা স্ত্রী-স্বামীর মেলামেশার কারণে গোসল ফরজ থাকলেও তা করা হয়নি। এ...

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ১০ বছরেও কোনো অগ্রগতি নেই

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে প্রায় আট কোটি ১০ লাখ মার্কিন ডলার...

ইবাদতের সুবিধায় শরীর সচল রাখার উপায়

রমজান মাস সংযম ও ইবাদতের সময় হলেও সুস্থ থাকা এ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের রুকু, সিজদা, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কিংবা মেঝেতে বসা-ওঠার জন্য...
spot_img