Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’ সামরিক অভিযানে নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে জালিস্কো অঙ্গরাজ্যে চালানো বিশেষ অভিযানে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

‘এল মেনচো’ নামেই পরিচিত নেমেসিও ওসেউয়েরা সেরভান্তেস ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর প্রধান। তাকে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদক সম্রাট হিসেবে বিবেচনা করা হতো। যুক্তরাষ্ট্রও তার গ্রেফতারে তথ্য দিলে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানে মেক্সিকান বাহিনী নেতৃত্ব দিলেও যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দেয়। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের সামরিক নেতৃত্বাধীন একটি নতুন টাস্কফোর্সও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা তথ্য পাওয়ার কথা স্বীকার করেছে।

এল মেনচোর মৃত্যুর পর দেশজুড়ে সহিংসতা আরও বেড়ে যায়। তার সমর্থকরা প্রতিশোধ নিতে অন্তত আটটি অঙ্গরাজ্যে গাড়িতে আগুন লাগায়, সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। মার্কিন সীমান্তবর্তী এলাকায় বিশেষ করে সিনথেটিক ওপিওইড ফেন্টানিল পাচারের বিরুদ্ধে চলমান চাপের কারণে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সম্প্রতি মাদক কার্টেল দমনে অভিযান জোরদার করেছিলেন।

মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লেওন রাজ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের ঘরবন্দী থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স, অ্যারোমেক্সিকো এবং আমেরিকান এয়ারলাইন্স ওই অঞ্চলে তাদের ফ্লাইট স্থগিত করেছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...

নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন...

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় কারখানা লুটপাট

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত...

পদ্মার বড় ইলিশ নিলামে বিক্রি, দু’মাছের দাম ১০ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় ইলিশ মাছ...

জুলাই হত্যাকাণ্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় শিক্ষার্থী নাদিমুল...
spot_img

আরও পড়ুন

৯৯.৯৪-এর জাদু: ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের কাহিনি

দেখতে দেখতে ২৪ বছর অতিবাহিত হয়েছে। ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি চিরবিদায় নেন সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান। তার মৃত্যু পরবর্তী সময় এবং ক্রিকেটপ্রেমীদের...

বিজিবির অভিযানে স্বর্ণ পাচার চক্রে ধাক্কা

যশোরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা...

টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের শেষ দুই ম্যাচের রণনীতি

দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে সুপার এইট পর্ব শুরু করেছে ভারত। আহমেদাবাদের সেই হারের পর বর্তমান চ্যাম্পিয়নরা কিছুটা শঙ্কায় পড়েছে। তবে এই শঙ্কা সূর্যকুমার...

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী হয়েছে। তবে ম্যাচটি পুরোপুরি...
spot_img