Thursday, February 19, 2026
32 C
Dhaka

এখনও রোজা শুরু হয়নি দুই দেশে, কারণ কী?

বিশ্বের অধিকাংশ দেশে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হলেও নিউজিল্যান্ড ও ফিজিতে রোজা শুরু হচ্ছে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে।

স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা না যাওয়ায় দেশ দুটির ইসলামিক কর্তৃপক্ষ একদিন পিছিয়ে রমজান শুরুর ঘোষণা দেয়।

ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড এবং ফিজি মুসলিম লীগ পৃথক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি শাবান মাসের ৩০তম ও শেষ দিন পূর্ণ হবে। ফলে শুক্রবার ২০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হবে।

কর্তৃপক্ষ জানায়, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওই সময় নিউজিল্যান্ড ও ফিজি এমন ভৌগোলিক অবস্থানে ছিল, যেখান থেকে নতুন চাঁদ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা সম্ভব হয়নি। যেহেতু এসব দেশে স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ধর্মীয় সিদ্ধান্ত নেওয়া হয়, তাই শাবান মাস ৩০ দিন পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন ও সুদানসহ কয়েকটি দেশে।

এছাড়া বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিশরসহ আরও কয়েকটি দেশে রমজান শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ভাঙা কার্যালয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের সংক্ষিপ্ত কর্মসূচি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাঙা ও পোড়ানো আওয়ামী লীগের কার্যালয়ে...

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

ওজন নিয়ন্ত্রণে বাদাম ও বীজ কীভাবে সহায়ক

বাদাম ও বিভিন্ন ধরনের বীজ নিঃসন্দেহে পুষ্টিকর ও স্বাস্থ্যকর...

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা জরুরি

পেছনে না তাকিয়ে ভবিষ্যতমুখী ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে...

ঢাকায় বায়ুদূষণ ভয়াবহ, চার স্থানে দুর্যোগ

ঢাকা আজ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর শীর্ষে অবস্থান করছে।...

১৩ বছর পলাতক থাকার পর স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলায় স্ত্রী মীরা আক্তার হত্যা মামলার প্রধান...

চিলমারীতে নদীভিত্তিক পর্যটনে নতুন উদ্যোগ

দেশের নদীনির্ভর ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে সামনে রেখে কুড়িগ্রামের...

বাংলাদেশে দায়িত্ব পালনকারী মার্কিন কূটনীতিকের মৃত্যু

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা...

মুসল্লিদের সুবিধায় খতমে তারাবিহে একক পদ্ধতির প্রস্তাব

পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই নিয়ম অনুসরণ...

মতপ্রকাশের স্বাধীনতায় জোর দিলেন শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...

ভোটের পরও পোস্টারে ঢেকে ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন পার হলেও ময়মনসিংহ...
spot_img

আরও পড়ুন

ভাঙা কার্যালয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের সংক্ষিপ্ত কর্মসূচি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাঙা ও পোড়ানো আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়ে স্লোগান দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে...

কেন মসজিদে মিউজিক বেজে ওঠা অনুচিত

ইসলামী চিন্তাবিদ ও বিজ্ঞ উলামায়ে কেরামের মতে মোবাইলে মিউজিকযুক্ত রিংটোন ব্যবহার করা নাজায়েজ বা নিষিদ্ধ। কারণ, গান ও বাদ্যযন্ত্র শোনা ইসলামী শরিয়তে হারাম হিসেবে...

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর প্রাণহানি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার...

ওজন নিয়ন্ত্রণে বাদাম ও বীজ কীভাবে সহায়ক

বাদাম ও বিভিন্ন ধরনের বীজ নিঃসন্দেহে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। তবে সঠিক পরিমাণ ও সঠিক পদ্ধতিতে না খেলে এসব খাবার থেকে প্রত্যাশিত উপকার নাও...
spot_img