Monday, February 9, 2026
26 C
Dhaka

বিলাসবহুল ল্যাম্বারগিনি পথচারীদের ওপর তুলে দিল, ‘মাতাল’ অবস্থায় চালানোর অভিযোগ কানপুরে

উত্তর প্রদেশের কানপুরে দ্রুতগতিতে ছুটে আসা একটি ল্যাম্বারগিনি রেভুয়েল্টো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত ছয়জন আহত হন। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভারতের পরিচিত তামাক ব্যবসায়ী কে কে মিশ্রের ছেলে শিবম মিশ্রই গাড়িটি চালাচ্ছিলেন।

ঘটনাস্থল ছিল কানপুরের ব্যস্ত ভিআইপি রোড। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় শিবম মিশ্র নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং গাড়ির গতি ছিল অস্বাভাবিকভাবে বেশি। দ্রুতগামী ল্যাম্বারগিনি প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়, এরপর তীব্র আঘাতে একটি পার্ক করা রয়েল এনফিল্ড মোটরসাইকেলকে আছড়ে ফেলে। মোটরসাইকেলের আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর গাড়িটি মোটরসাইকেলের সামনের চাকা টেনে নিয়ে এগিয়ে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে থামে।

কানপুর সেন্ট্রালের ডিসিপি অতুল কুমার শ্রীবাস্তব জানান, রবিবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে রেভ–৩ মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক পথচারীর ওপর উঠে গেলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের মধ্যে তৌফিক আহমেদসহ কয়েকজনের হাড় ভেঙে গেছে এবং তারা নানান ধরনের গুরুতর আঘাত পেয়েছেন।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তৌফিক আহমেদ বলেন, তিনি রাস্তার পাশে নিজের বাইকের কাছে দাঁড়িয়ে ছিলেন, ঠিক তখনই দ্রুতগতির ল্যাম্বারগিনি এসে তাকে ধাক্কা দেয়। সংঘর্ষে তিনি কয়েক মিটার দূরে ছিটকে পড়েন।

এদিকে পরিবার দাবি করেছে, শিবম দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন এবং দুর্ঘটনার সময় তিনি খিঁচুনি অনুভব করেন, যার কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, দুর্ঘটনার পর গাড়ি থামানোর বদলে শিবম ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। ক্ষুব্ধ জনতা দ্রুত গাড়িটির জানালা ভেঙে তাকে বাইরে টেনে বের করে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শিবম মিশ্রকে ভিড়ের মধ্য থেকে উদ্ধার করে এবং আহতদের সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। প্রায় ১০ কোটি টাকার বেশি মূল্যের ল্যাম্বারগিনি রেভুয়েল্টোটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। গাড়িটির নিবন্ধন উত্তর–পশ্চিম দিল্লির রোহিণীতে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ)...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২...

সুস্থ সংস্কৃতি বিকাশে উত্তরায় বসছে শিল্প প্রদর্শনীর মহোৎসব

শিল্পকলা ও সৃজনশীলতার বিকাশে রাজধানীর উত্তরায় আয়োজন করা হচ্ছে...

বন্ধ হচ্ছে অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’

দীর্ঘদিনের পরিচিত অ্যানিমেশন সফটওয়্যার ‘অ্যাডোবি অ্যানিমেট’ বন্ধ করার সিদ্ধান্ত...

সেদ্ধ ডিম খোসা ছাড়ানোর দ্রুত কৌশল

সহজ। তবে গরম বা নরম অবস্থায় ডিমের খোসা ছাড়ানো...

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি জোসে সেগুরোর বড় জয়

দুর্যোগপূর্ণ আবহাওয়া ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্বিতীয় দফার প্রেসিডেন্ট...

আইন ও করপোরেট বিশ্লেষণে এআই-এর অগ্রগতি

মাত্র এক মাস আগেও ধারণা করা হচ্ছিল—আইনজীবীদের পেশা এখনই...

“হাততালিটা যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন খুব আনন্দ হচ্ছিল”—আজমেরী হক বাঁধন

রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতায় ‘মাস্টার’ সিনেমা...

মধ্যপন্থী উম্মতের গুরুত্ব ও দৃষ্টান্ত

আহলুস সুন্নাহ ওয়াল জামাআত হলো নবী মুহাম্মদ (সা.) ও...

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলেও বাংলাদেশ আন্তর্জাতিক...

২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে...

পাউরুটি দিয়ে দ্রুত ডেজার্ট তৈরির টিপস

অনেক সময় বাইরে থেকে রসমালাই আনা সম্ভব হয় না,...
spot_img

আরও পড়ুন

ব্যবহৃত মোবাইল ফোন যেভাবে ডি-রেজিস্ট্রেশন করবেন

যেকোনো ফোন বিক্রি, হস্তান্তর বা অন্য কাউকে ব্যবহার করতে দিলে ডিভাইসের ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। নীচে বিস্তারিত নির্দেশনা দেওয়া হলো। ১. ডি-রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় তথ্য সিম...

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারতফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত। প্রায় ৩ দশমিক ২৫ লক্ষ কোটি টাকার সম্ভাব্য এই চুক্তি নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়...

সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদুল ইসলাম-এর সমর্থনে নির্বাচনী মিছিল ও...

গোল বাতিলের ক্ষোভ উগড়ে দিলেন হালান্ড

আর্লিং হালান্ডের কাছে ‘গোল মেশিন’ তকমা নতুন নয়। ২০২২ সাল থেকে ম্যানচেস্টার সিটির হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। তবে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচে...
spot_img