Friday, March 13, 2026
32.7 C
Dhaka

সোনার খনি ধসে নিখোঁজ বহু শ্রমিক

সুদানের দক্ষিণ কর্ডোফান রাজ্যে একটি সোনার খনি ধসে অন্তত ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এখনো বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, দক্ষিণ কর্ডোফানের আবু জুবাইহা এলাকায় অবস্থিত একটি সোনার খনিতে হঠাৎ ধস নামে। এতে ঘটনাস্থলেই ছয়জন শ্রমিকের মৃত্যু হয় এবং অন্তত ১২ জন আহত হন।

বিবৃতিতে বলা হয়, খনি ধসের পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হলেও এখনো অনেক শ্রমিকের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক আহত শ্রমিকদের জন্য দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি খনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। এর মধ্যে কার্যকর নিরাপত্তা মানদণ্ড প্রণয়ন, শ্রমিকদের প্রশিক্ষণ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংগঠনটির মতে, প্রাতিষ্ঠানিক অবহেলা ও আইন প্রয়োগে দুর্বলতার কারণেই খনি শ্রমিকদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। এ ধরনের দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির...

ডিপিওয়ার্ল্ডের চুক্তি এগিয়ে নিতে বাধা নেই

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি...

পুলিশের ঈদ যাত্রা নিরাপত্তা নির্দেশনা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্নে...

রমজানের শেষ দশকে ইতিকাফের গুরুত্ব

ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে ইতিকাফ একটি বিশেষ আধ্যাত্মিক অনুশীলন।...

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...
spot_img

আরও পড়ুন

প্লাস্টিকমুক্ত শহর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার...

বাংলাদেশকে অতিরিক্ত ডিজেল সরবরাহ বিবেচনায়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ অতিরিক্ত ডিজেল সরবরাহের জন্য ভারতের কাছে অনুরোধ করেছে, যা বর্তমানে ভারত বিবেচনা করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

পারিবারিক কলহে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের আল-আমিন গ্রামের একটি বাড়ি থেকে তাজ নাহার (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহে মাথা, মুখমণ্ডল ও...

রহস্যময় ওরফিশ নিয়ে নতুন আলোচনা

মেক্সিকোর কাবো সান লুকাসের একটি সৈকতে সম্প্রতি বিরল প্রজাতির দুইটি ওরফিশ ভেসে আসার ঘটনা কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। গত মাসে সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করতে...
spot_img