Friday, April 3, 2026
31 C
Dhaka

করাচি বন্দরে ভয়াবহ আগুন, ২০ কনটেইনার পুড়ে ছাই

পাকিস্তানের করাচি বন্দরে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০টি কনটেইনার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে জুমার নামাজের সময় শ্রমিকরা কাজে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী সংস্থা। খবর ডনের।

দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, করাচি ইন্টারন্যাশনাল কনটেইনার টার্মিনালের (কেআইসিটি) ওয়েস্ট হোয়ার্ফ এলাকায় একটি কনটেইনারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

সরকারি উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসান উল হাসিব খান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে বন্দরের ওয়েস্ট হোয়ার্ফের গেট-২০ এলাকায় একটি কনটেইনারে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাশের আরেকটি কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত উদ্ধারকারী দল ডাকা হয়।

রেসকিউ ১১২২-এর তথ্যমতে, আগুনের সূত্রপাত একটি কনটেইনারে থাকা বৈদ্যুতিক যন্ত্র, ড্রাই কেমিক্যাল ও লিথিয়াম ব্যাটারি থেকে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে আরও ১৯টি কনটেইনারে, যেগুলোতে ব্যাটারি, কাপড় ও অন্যান্য পণ্য রাখা ছিল। সব মিলিয়ে ২০টি কনটেইনার সম্পূর্ণভাবে পুড়ে গেছে, যার ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।

হাসান উল হাসিব খান আরও জানান, এই ধরনের আগুনে সাধারণ পানি কার্যকর নয়, বরং বিশেষ ধরনের পাউডার ব্যবহার করা হয়। করাচি ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ করপোরেশন পানি সরবরাহ করেছে এবং রেসকিউ সার্ভিস, করাচি মেট্রোপলিটন করপোরেশন, কেপিটি ও পাকিস্তান নৌবাহিনীর মোট ২০টি ফায়ার টেন্ডার দীর্ঘ চেষ্টার পর বিকেল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিআইজি সৈয়দ আসাদ রাজা বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, কাপড়ভর্তি একটি কনটেইনারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা আশপাশের কনটেইনারে ছড়িয়ে পড়ে। বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হলেও পরে ঠাণ্ডা করার কাজ চলতে থাকে।

করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) জানায়, দ্রুত ও সমন্বিত জরুরি ব্যবস্থার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার পেশাদারিত্ব ও সমন্বয়ের প্রশংসা করেছে কর্তৃপক্ষ। এর আগে ২০২০ সালে করাচির কেয়ামারির একটি তেল টার্মিনালে আগুনের ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হন।

সূত্র: ডনের

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ...

নোয়াখালীর তরুণ ফেনীতে জ্বালানি তেল নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ মো. অন্তর (২০) ফেনীতে মোটরসাইকেলের জন্য...

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে যুক্ত হচ্ছে এসি বগি ও কেবিন

চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত...

ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতাকে...

কর্ণফুলী নদীতে ট্রাক ডুবে গেল, চালক আহত

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

পরিবার ও ভাইয়ের স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিমা আক্তার...

কেন ৬০ সংখ্যাই সময়ের মূল ভিত্তি হয়ে উঠল

মানবসভ্যতার সময় গণনার ইতিহাসে বহু পরিবর্তনের চেষ্টা হলেও শেষ...

ময়মনসিংহ মেডিকেলে হামের শিশু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন চার...

মো. মামুনের উপর ধারালো অস্ত্রের হামলা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের এক নেতাকে...

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি বাড়ির ছাদে পানির ট্যাংকে প্রায়...

শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ও নিরাপত্তার জন্য নির্দেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উদয়পুর মিতালী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড়...
spot_img

আরও পড়ুন

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) ২৯৬টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উপজেলার নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে অনেকের মধ্যে ধারণা রয়েছে, ৪০ বছরের পর হৃদ্‌রোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকি...
spot_img