Thursday, March 5, 2026
33.5 C
Dhaka

আজ বিশ্ব মিতব্যায়িতা দিবস

আনিস মিয়া

বাংলায় একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে , অর্থ আয় করা কঠিন কিন্তু ব্যয় করা সহজ। সমৃদ্ধি ও সম্পদের জন্য সঞ্চয়ের মনোভাব মানবজীবনে একটি অপরিহার্য বিশিষ্টগুণ। ব্যক্তি জীবনে যত বেশি সঞ্চয় হবে ততই বাড়বে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা। মিতব্যয় মানুষের সম্পদকে বৃদ্ধি করে এবং অন্যকে সাহায্য করার পথ উন্মুক্ত রাখে। তাই পরিবার ও জাতির কল্যাণে মিতব্যয়ী হওয়ার কথা স্মরণ করিয়ে দিতে প্রতি বছর ৩১ অক্টোবর সারা বিশ্বে একই সাথে পালিত হয় “বিশ্ব মিতব্যয়ীতা দিবস”।

১৯২৪ সালে ‘মিলানে’ অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন সঞ্চয় ব্যাংকের প্রতিনিধিদের প্রথম বিশ্ব কংগ্রেসে গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী দিবসটি পালন শুরু হয়। সেই থেকে সঞ্চয় ব্যাংক সমূহ আন্তর্জাতিক ভাবে দিবসটি পালন করে। মূলত মিতব্যয় ও সঞ্চয়ের গুরুত্ব সর্ম্পকে জনগণের মনোযোগ আর্কষণ করার উদ্দেশ্যে নিয়ে এই দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও সরকারিভাবে প্রতি বছর দিবসটি পালিত হয় এবং জাতীয় সঞ্চয় পরিদপ্তর এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

ইসলামি অর্থনীতিতে অপচয় ও অপব্যয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপচয় বা অপব্যয় শুধু যে আর্থিক ক্ষতিই ডেকে আনে তা কিন্তু নয়। অপচয়ের কারণে আর্থিক ক্ষতির চেয়েও আরও অনেক বড় ক্ষতি হতে পারে মানুষের। অপচয় ও অপব্যয়ের নানাবিধ ক্ষতিকর প্রভাবের কারণে ইসলামে তা নিষিদ্ধ।

সম্পদ ব্যয়ে মিতব্যয়ী হওয়ার উপকারিতা ও মোমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘আর যখন তারা ব্যয় করে তখন অপব্যয় করে না, কৃপণতাও করে না এবং তারা আছে এ দুইয়ের মধ্যমপন্থায়।’এ কারণেই মিতব্যয় মানুষের সর্বোত্তম গুণ। আর মিতব্যয়িতার মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। আল্লাহ তাআলাও অপব্যয়কে বর্জন করে মিতব্যয়ী হওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন।
এ সম্পর্কে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহতায়ালা অপচয়কারীকে অভাবগ্রস্ত করেন। আসলে অপচয়কারী আল্লাহর দেওয়া অনুগ্রহের ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ না করে যেনতেন তা অপচয় করে এবং নিজেই নিজের করুণ পরিণতি ডেকে আনে।

মানুষ আয়েশি জীবন যাপনের জন্য কিছু অপ্রয়োজনীয় ব্যয় করে, যা ভবিষ্যতের জন্য মঙ্গলকর নয়। আমরা আমাদের চারপাশে যদি তাকাই তাহলে আমাদের নজরে আসে এমন কিছু অপ্রত্যাশিত দৃশ্য, যা সত্যিই বেদনাদায়ক। দেখা যায়, কেউ হাড়ভাঙা পরিশ্রম করেও দু’বেলা দু’মুঠো ভাত খেতে পায় না। কেউ মাথার ঘাম পায়ে ফেলেও গৃহহীন।

আবার অন্যদিকে সমাজের একটি বিশেষ শ্রেণীর হাতে মজুদ সীমাহীন অর্থ। তারা এমন সব ব্যয় নিয়ে মশগুল থাকে- যা খুব সহজেই পরিহার করা যায়। আমোদ-প্রমোদ, বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার অতিথি আপ্যায়ন প্রভৃতির ব্যয়ভারে প্রচুর অর্থের ব্যাপক অপচয় সাধিত হয়। অন্য যে কোনো হাতেরই হোক তার অপব্যয় রোধ ও সঞ্চয় ব্যক্তি, সমাজ এবং সর্বোপরি জাতির জন্য কল্যাণকর।

অর্থ খরচের তিনটি অবস্থা কার্পণ্য, মিতব্যয় ও অপব্যয়। কার্পণ্য ও অপব্যয়কে ইসলামে নিন্দা জানিয়েছে আর মিতব্যয়কে উৎসাহিত করেছে। এ কারণে মিতব্যয় মধ্যম পন্থা ও উত্তম কাজ। আর অপব্যয় ও কার্পণ্য উভয়টাই নিন্দিত স্বভাব ও গোনাহের কাজ।

spot_img

আরও পড়ুন

রিজওয়ানা ও খলিলুর বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর...

খুলনায় শ্রমিক নেতা গুলিতে নিহত

খুলনার রূপসা উপজেলার সাবেক শ্রমিক নেতা মাসুম বিল্লাহ (৫৫)...

শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, তাদের সম্পূরক বৃত্তি কার্যকর...

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া...

শাহ সুলতান কলেজে দ্বিতীয় জানাজা শেষে লতিফপুরে দাফন

বগুড়ায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফের...

সারাদেশের ভূমি অফিসে সতর্ক থাকার নির্দেশনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও...

বঙ্গোপসাগরে জেলে বহরে বাণিজ্যিক ট্রলারের হামলা

বঙ্গোপসাগরে জেলে বহরে হামলার ঘটনায় চারজন জেলে আহত হয়েছেন...

বগুড়ার ধুনটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে লিলি খাতুন (২২)...

দীর্ঘ অভিজ্ঞতার ফটোসাংবাদিক খালেদ পরাগের নতুন দায়িত্ব

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন...

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই : ড. মোশাররফ

কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন...

৪ মামলার ভিত্তিতে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তাছির উদ্দিন...

বরিশাল বোর্ডে ৬৯ হাজার পরীক্ষার্থীর লিঙ্গ পরিচয়ে বিশাল ভুল

বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার খাতায় এক...

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রীর মৃত্যু

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেকের সময় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।...

৬ দিনে বাতিল হয়েছে ২১০ ফ্লাইট, যাত্রীরা সমস্যায়

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক...
spot_img

আরও পড়ুন

রিজওয়ানা ও খলিলুর বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিচার করার দাবি তুলেছে। দলটির নায়েবে আমির সৈয়দ...

খুলনায় শ্রমিক নেতা গুলিতে নিহত

খুলনার রূপসা উপজেলার সাবেক শ্রমিক নেতা মাসুম বিল্লাহ (৫৫) বুধবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি...

শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, তাদের সম্পূরক বৃত্তি কার্যকর না হলে কঠোর আন্দোলন করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে...

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। রূপগঞ্জ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত, যেখানে দীর্ঘদিন ধরেই...
spot_img