Friday, March 13, 2026
27.9 C
Dhaka

যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘বাস্তব হুমকি’ হিসেবে দেখছে কলম্বিয়া

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘বাস্তব হুমকি’ হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সামরিক অভিযান ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অপহরণের প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

কয়েক মাসের হুমকি-ধামকির পর গত শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এরপর মাদুরো ও তার স্ত্রীকে তাদের বাসভবন থেকে ধরে নিয়ে যাওয়া হয়। প্রথমে হেলিকপ্টার, পরে জাহাজে করে তাদের নিউইয়র্কে নেওয়া হয়—যেখানে তারা বর্তমানে কারাবন্দী।

এর মধ্যেই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলা এখন থেকে ‘আমেরিকাই চালাবে’ এবং দেশটির তেলভাণ্ডারের ওপর যুক্তরাষ্ট্রের কর্তৃত্বের কথাও উল্লেখ করেন। একই সঙ্গে কলম্বিয়া ও কিউবাকেও ভেনেজুয়েলার মতো ‘পরিণতি’র হুমকি দেন তিনি।

গত রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়ায় একজন ‘অসুস্থ ব্যক্তি’ দেশ চালাচ্ছেন, যিনি কোকেন উৎপাদন করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। পেত্রোকে ‘সাবধানে থাকতে’ হুঁশিয়ারিও দেন তিনি। এর পরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। জবাবে সাবেক বামপন্থি গেরিলা নেতা পেত্রো বলেন, প্রয়োজনে তিনি আবারও অস্ত্র ধরতে প্রস্তুত।

পরিস্থিতির মধ্যে গত বুধবার (৭ জানুয়ারি) রাতে ট্রাম্প ও পেত্রোর মধ্যে ফোনালাপ হয়। ট্রাম্প পেত্রোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। ফোনালাপের পর ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথোপকথনকে ‘বিরাট সম্মান’ হিসেবে উল্লেখ করেন। কলম্বিয়ার এক কর্মকর্তা জানান, এতে উভয় পক্ষের আগের বাগযুদ্ধ থেকে ‘১৮০ ডিগ্রি পরিবর্তন’ দেখা গেছে।

তবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পেত্রোর বক্তব্যে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে নিজেদের সাম্রাজ্যের অংশ হিসেবে গণ্য করছে। এতে যুক্তরাষ্ট্র ‘বিশ্বের ওপর আধিপত্য’ প্রতিষ্ঠার চেষ্টায় উল্টো ‘বিশ্ব থেকে বিচ্ছিন্ন’ হয়ে পড়ার ঝুঁকি নিচ্ছে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা করেন পেত্রো। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের কর্মকাণ্ডকে তিনি ‘নাৎসি বাহিনী’র সঙ্গে তুলনা করেন।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে পেত্রো জানান, প্রায় এক ঘণ্টার এই কথোপকথনের বেশিরভাগ সময়ই ছিল তাকে ঘিরে, পাশাপাশি কলম্বিয়ার মাদক পাচার, ভেনেজুয়েলা নিয়ে কলম্বিয়ার অবস্থান এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে লাতিন আমেরিকায় বিদ্যমান ধারণা নিয়ে আলোচনা হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল...

অদ্ভুত গবেষণার স্বীকৃতি এবার ইউরোপে

অদ্ভুত ও ব্যতিক্রমধর্মী বৈজ্ঞানিক গবেষণার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়...

রমজানে কোরআনের গুরুত্ব

রমজান ও কোরআন একটি অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআনের...

রমজানে মানসিক প্রশান্তি বজায় রাখার উপায়

রমজান শুধু খাদ্য সীমাবদ্ধ রাখার সময় নয়, এটি আত্মশুদ্ধির...

ইনফিনিক্সের নতুন শক্তিশালী স্মার্টফোন

ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে, যা...

রমজানে ইরাকের আতিথেয়তা

ইরাকের রমজান প্রাচীন ব্যবিলনীয়, সুমেরীয় এবং আব্বাসীয় ঐতিহ্যের এক...

স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ

স্ট্রবেরি বিদেশি ফল হলেও বর্তমানে আমাদের দেশে সমান জনপ্রিয়।...

সুগন্ধা পয়েন্টে প্রথম দিনে ৩৩ দোকান উচ্ছেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার সমুদ্রসৈকতে অবৈধ ও...

জুমে এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ

ভিডিও কলে এক ভাষার কথা অন্য ভাষায় তৎক্ষণাৎ অনুবাদ...

ফিলিং স্টেশনের তেল শেষ, ক্রেতাদের ভোগান্তি

রাজধানীর মহাখালী ও মতিঝিল এলাকায় তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল...

ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ নৈশভোজ

মহান স্বাধীনতাযুদ্ধের বীর সেনানি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে...
spot_img

আরও পড়ুন

সাহরিতে কী খাবেন সুস্থ থাকতে

রোজার মাসে সারাদিন সুস্থ ও কর্মক্ষম থাকতে সাহরির খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্টিকর ও তৃপ্তিদায়ক খাবার সাহরিতে গ্রহণ করলে দিনের দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখা...

শব্দ দূষণে বদলে যাচ্ছে ডলফিনের যোগাযোগ

আরব সাগরের পূর্বাঞ্চলের গভীর সমুদ্রে বসবাসকারী বোটলনোজ ডলফিনদের যোগাযোগের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দলগত সম্পর্ক মজবুত করা, শিকার ধরার কৌশল সমন্বয় করা, পথনির্দেশ...

নবীজির ইতিকাফের জীবনধারা

ইসলামের ইবাদতব্যবস্থায় ইতিকাফ একটি গভীর ও আত্মশুদ্ধিমূলক অনুশীলন। এর মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা ও কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর ইবাদত ও স্মরণে নিমগ্ন...

রমজানে স্বাস্থ্যকর খাবারের গুরুত্ব

রমজান মাসে সুস্থ ও সতেজ থাকতে বিশেষ কোনো জটিল পদ্ধতির প্রয়োজন নেই, বরং সঠিক খাবার নির্বাচনই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া,...
spot_img